News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ কালবৈশাখীর ঝড়ে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ করোনা সংক্রান্ত জটিলতা হোক অথবা যে কোনও ধরনের সমস্যা৷ প্রত্যন্ত এলাকার মানুষ যদি কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হন, তবে শান্ত হয়ে যে মুখ্যমন্ত্রী বাড়িতে বসে থাকেন না, ঝড়ে ক্ষতিগ্রস্তের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের পাশে গিয়ে প্রমাণ দিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এবং প্রশাসনিক যাবতীয় সাহায্য করার আশ্বাস প্রদান করলেন৷


শুক্রবার সন্ধ্যায় মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ত্রিপুরার পশ্চিম ও সিপাহিজলা জেলায়৷ রবার বাগান, কৃষি জমি এবং বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এই খবর শুনে সকালেই মুখ্যমন্ত্রী ছুটে যান সেই সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে৷ সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিজের চোখে দেখেন৷


মুখ্যমন্ত্রী গোলাঘাটি ও তার পার্শবর্তী অঞ্চল ঘুরে দেখেন৷ বিশেষ করে গ্রাম পাহাড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তিনি৷ ঝড়-বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তাদের মনের কথা শোনেন৷ মুখ্যমন্ত্রী তাঁদের ভরসা দিয়ে আসেন, যে কোনও দুযর্োগে তিনি পাশে থাকবেন৷ এদিন অনেকের হাতে সরকারি সাহায্যস্বরূপ চেক তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


পরে আগরতলায় এসে কালবৈশাখীর ঝড়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা তিনি জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, মূলত পশ্চিম ও সিপাহিজলা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলায় ১৭২টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তিনদিনের মধ্যে ৫,২০০ টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ এছাড়া ৭০ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মোট ১২৪টি পরিবারের এই ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়ার প্রশ্ণে সরকারের পক্ষ থেকে কানি প্রতি ১,১০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে তিনদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷


তাঁর কথায়, সিপাহিজলা জেলায় ৭৩টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর মধ্যে ৩৪টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের ৯৫ হাজার ১০০ টাকা করে দেওয়া হবে৷ তাঁর দাবি, ইতিমধ্যেই তাঁদের হাতে ৫,২০০ টাকা দেওয়া হয়েছে৷ এছাড়া ওই জেলায় ৩৯টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের ৫ হাজার ২০০ টাকা করে ক্ষতিপূরণ তিন দিনের মধ্যে দেওয়া হবে, জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top