News Flash

  • Home
  • Uncategorized
  • এডহক শিক্ষকদের সমস্যা মানবিক দৃষ্টিভঙ্গীতেই দেখা হবে : শিক্ষামন্ত্রী
Image

এডহক শিক্ষকদের সমস্যা মানবিক দৃষ্টিভঙ্গীতেই দেখা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ বামফ্রন্টের ভুলের জন্য এডহক শিক্ষকদের জীবনে অন্ধকার নেমে আসুক তা চায়না বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাই তাঁদের জন্য সংবিধান মেনে আইনসঙ্গত উপায়ে বিকল্প ব্যবস্থা নিশ্চয় করবে রাজ্য সরকার৷ মঙ্গলবার মহাকরণে ১০৩২৩ শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ায় এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হিটলারি মনোভাবের জন্যই ১০৩২৩ শিক্ষকরা আজ পথে বসেছেন৷


শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টের পাঁচ নং পৃষ্টায় ১০৩২৩ জন শিক্ষকদের সমস্যা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হবে বলে উল্লেখ রয়েছে৷ রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি থেকে একচুলও নড়েনি৷ তিনি বলেন, নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এডহক শিক্ষকদের চাকুরী বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে৷ তাই সুপ্রিম কোর্টে আবেদনের ভিত্তিতে তাঁদের চাকুরীর মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল৷ শুধু তাই নয় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাথে আলোচনার ভিত্তিতে টেট পরীক্ষায়ও এককালীন ছাড় দেওয়া হয়েছিল৷ সাথে বয়ঃসীমাতেও ছাড় দেওয়া হয়েছিল৷ তাঁর কথায়, বিধানসভায় বলেছি, সংবিধান মোতাবেক ওই শিক্ষকদের সর্বোত সহায়তা করবে রাজ্য সরকার৷ অবশ্য, বেআইনীভাবে তাঁদের চাকুরী বাঁচানো সম্ভব নয়৷


তিনি বলেন, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব এবং শিক্ষা দপ্তরের সচিবের বৈঠকে ভিশন ডকুমেন্ট অনুযায়ী ১০৩২৩ শিক্ষকদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকরা ওই শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ক্রমাগত কাজ করে চলেছেন৷ তাঁর বক্তব্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বিরোধী আন্দোলন হতেই পারে৷ কিন্তু, রাজ্য সরকার ১০৩২৩ শিক্ষকদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে৷


এদিন তিনি পূর্বতন সরকারকে একহাত নিয়ে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হিটলারি মনোভাবের কারণেই ১০৩২৩ শিক্ষকরা আজ পথে বসেছেন৷ বামফ্রন্ট সরকারের জন্যই ওই শিক্ষকরা বিপন্ন হয়েছেন৷ এখন তাঁদের জন্য মায়াকান্না করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top