News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় অধীরকে কটাক্ষ প্রহ্লাদের, ১১ মার্চ পর্যন্ত মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
Image

লোকসভায় অধীরকে কটাক্ষ প্রহ্লাদের, ১১ মার্চ পর্যন্ত মুলতুবি উভয় কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): শান্তি ফিরল না| সোমবার থেকে শুক্রবার, প্রতিদিনই দিল্লি-হিংসা নিয়ে উত্তাল হল সংসদের উভয় কক্ষ, লোকসভা ও রাজ্যসভা| শুক্রবারও তুমুল হই হট্টোগোল বজায় থাকায় আগামী ১১ মার্চ বেলা এগারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে| দিল্লি-হিংসার পাশাপাশি ৭ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা নিয়েও এদিন বাকযুদ্ধে জড়িয়ে পড়ে শাসক-বিরোধী| কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন লোকসভায় বলেন, ‘চলতি অধিবেশনে আমাদের ৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে| কিসের ভিত্তিতে এমনটা করা হয়েছে, তা আমাদের জানা নেই? এটা কোনও ছোট বিষয় নয়; আমরা শুধুমাত্র দিল্লি-হিংসা নিয়ে আলোচনা চাইছি|’ কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়ে এদিন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বলেছেন, ‘ডিএমকে-র হয়ে, আমি অনুরোধ করছি সাংসদদের (৭ জন কংগ্রেস সাংসদ) সাসপেনশন প্রত্যাহার করা হোক|’

এরপরই লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, ‘সাংসদরা সংসদের বাইরে থাকুক, সরকার এমনটা কখনই চায় না| কিন্তু, বৃহস্পতিবার যা হয়েছিল, স্বাধীনতার ৭০ বছরেও এমনটা কখনওই হয়নি|’ সংসদে অধীর রঞ্জন চৌধুরীর ‘আচরণ’ প্রসঙ্গে প্রহ্লাদ যোশি বলেছেন, ‘সংসদে এমন ধরনের আচরণ কখনই কাম্য নয়| এর আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে অকথ্য ভাষায় কথা বলা হয়েছিল, কিন্তু আমরা কিছুই করিনি|’ এদিকে, গত ২-৫ মার্চ পর্যন্ত লোকসভায় যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা| ওই কমিটি তদন্ত শেষে সংসদে রিপোর্ট জমা দেবে, স্পিকার নিজেই ওই কমিটির শীর্ষে|

গত কয়েকদিনের মতো শুক্রবারও দিল্লি-হিংসা নিয়ে উত্তাল হয় সংসদের উভয় কক্ষ| তুমুল হাঙ্গামার কারণে লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষের অধিবেশন আগামী ১১ মার্চ, বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করা হয়েছে| রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু এদিন জানিয়েছেন, সরকার এবং বিরোধী, উভয় পক্ষের কাছে আমার অনুরোধ অর্থবহ সমাধানে আসুন আপনারা, যাতে সদনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top