News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ বছর ধরে বিদ্যালয়ে সরস্বতী পূজা হচ্ছে না, প্রতিবাদে সড়ক অবরোধ
Image

২৪ বছর ধরে বিদ্যালয়ে সরস্বতী পূজা হচ্ছে না, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ সুকলে দীর্ঘ ২৪ বছর ধরে সরস্বতী পূজা হচ্ছে না৷ তাই এবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বৃন্তক শিক্ষানিকেতনের ছাত্রছাত্রীরা সরস্বতী পূজা করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমে পড়েন৷ কোনও উপায় না দেখে তারা এবিভিপি-র সাথে যোগাযোগ করে সহায়তার আর্জি জানালে ছাত্র সংগঠনের সদস্যরা দাবি আদায়ে বাইখোরা-মুহুরিপুর সড়ক অবরোধ করেন৷


এদিকে, ঘটনার খবর পেয়ে বাইখোরা থানার পুলিশ অবরোধস্থলে ছুটে আসেন এবং সড়ক অবরোধ মুক্ত করে৷ সড়ক অবরোধ মুক্ত করে এবিভিপি-র সদস্যরা পূজার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন৷ কিন্তু, বিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর সরস্বতী পূজা করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন৷ তাই, ছাত্রছাত্রী এবং এবিভিপি-র সদস্যরা মিলে আগামীকাল সরস্বতী পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন৷ এ বিষয়ে জনৈক এবিভিপি সদস্য জানিয়েছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কোনওভাবেই রাজি হননি৷ তাই আমরা স্থির করেছি, নিজেরা মিলে সরস্বতী পূজা করব৷


এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন সরস্বতী পূজা না করার বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ কারণ, দীর্ঘ সময় ধরে ওই বিদ্যালয়ে সরস্বতী পূজা হচ্ছে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top