News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের প্রতিথযশা চিকিৎসক ডাঃ রথীন দত্তের জীবনাবসান
Image

রাজ্যের প্রতিথযশা চিকিৎসক ডাঃ রথীন দত্তের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি৷৷ ত্রিপুরার প্রথিতযশা শল্য চিকিৎসক ডা. রথীন দত্তের জীবনাবসান ঘটেছে৷ কলকাতায় নিজের বাসভবনে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷ দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. দত্ত৷ নিজের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার মর্যাদাস্বরূপ ২০১৯ সালের জানুয়ারিতে ত্রিপুরা সরকার তাঁকে সংবর্ধনা দিয়েছিল৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডা. দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তি বাহিনীর চিকিৎসায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন৷


ডা. রথীন দত্ত ১৯৩১ সালে অসমের মঙ্গলদৈয়ে জন্মগ্রহণ করেন৷ শিলঙ থেকে সুকল জীবন এবং ডিব্রুগড় মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তিনি লন্ডন চলে যান এফআরসিএস ডিগ্রি নেওয়ার জন্য৷ তিনি কিংবদন্তি চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের অধীনেও কাজ করেছেন৷


ষাটের দশকে ডা. দত্ত আগরতলার জিবিপি হাসপাতালে অ্যাসোসিয়েট সার্জন হিসেবে যোগ দেন৷ তাঁর চিকিৎসায় বহু মানুষ উপকৃত হয়েছেন৷ এমন-কি, পার্শবর্তী রাজ্যগুলি থেকেও রোগী আসতেন তাঁর কাছে চিকিৎসা নেওয়ার জন্য৷ তিনি বহু জটিল অস্ত্রোপচার করেছেন৷


সহকর্মীদের সাথে নিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি যুদ্ধে চিকিৎসা পরিষেবা ছড়িয়ে দিতে ডা. দত্ত অক্লান্ত পরিশ্রম করেছেন৷ ওই সময় তিনি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন৷ তাঁর ওই অবদানের জন্য ঢাকায় একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ সরকার তাঁকে ফ্রেন্ডস অব লিবারেশন সন্মাননা প্রদান করেছিল৷


রোগীর সেবার পাশাপাশি তিনি ত্রিপুরা সরকারের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবের দায়িত্ব সামলেছেন৷ ১৯৯২ সালে তিনি অবসর নেন৷ ওই বছর ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে৷
ডা. রথীন দত্ত কলকাতায় একা থাকতেন৷ তাঁর স্ত্রী ডা. স্বপ্ণা দত্ত দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হলে বহুদিন আগেই প্রয়াত হয়েছেন৷ তাঁর এক ছেলে রাজশ্রী দত্ত এবং মেয়ে সোনাল দত্ত আমেরিকায় বসবাস করেন৷ তাঁরা আসার পরই প্রয়াত ডা. দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে, পারিবারিক সূত্রে এমনটাই জানা গেছে৷


রাজ্যের বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী ডা: রথীন দত্তের মত্যতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক ব্যক্ত করেছেন৷ এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রয়াত শল্য চিকিৎসক ডা: রথীন দত্ত রাজ্যের চিকিৎসা পরিষেবায় কিংবদন্তী হিসাবে পরিচিত৷ তৎকালীন সময়ে অপ্রতুল পরিকাঠামোর মধ্যেও মানুষের সেবায় চিকিৎসা ক্ষেত্রে নিজের দক্ষতাকে তিনি তুলে ধরেন৷ একাত্তরের যুদ্ধের সময়কালে আহতদের চিকিৎসায় তিনি যে অসাধারণ মানবিক দায়িত্বের স্বাক্ষর রেখেছিলেন তা রাজ্যবাসী চিরকাল মনে রাখবে৷ তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ছিলেন এবং পরবর্তীকালে স্পেশাল সেক্রেটারি হিসেবে অবসর গ্রহণ করেন৷
আমি প্রয়াত চিকিৎসক রথীন দত্তের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি৷’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top