News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া মামলা : ফাঁসিকাঠের ভারবহনের ক্ষমতা যাচাই চলছে তিহার সংশোধনাগার
Image

নির্ভয়া মামলা : ফাঁসিকাঠের ভারবহনের ক্ষমতা যাচাই চলছে তিহার সংশোধনাগার

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : আর মাত্র কয়েকদিন । আর কোনও বাধা না এলে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ছ’টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়া গণধর্ষণ ও হত্য়ায় দোষী সাব্যস্ত চার অপরাধীর। প্রস্তুতি চলছ তিহার সংশোধনাগারেও ।

২০১২-র ১৬ ডিসেম্বরের রাতে রাজধানীর বুকে প্যারামেডিকেল ছাত্রীকে ৬ জনের ধর্ষণের পর চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, হাসপাতালে তাঁর দাত চাপা লড়াইয়ের পর মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই নারকীয় অত্যাচারে দোষীদের মৃত্যুদণ্ড হলেও তা আজও কার্যকর হয়নি আইনি জটিলতায়। আদালতের সর্বশেষ নির্দেশানুসারে ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হওয়ার কথা চার অপরাধী বিনয় কুমার শর্মা (২৬)মুকেশ সিং (৩২), অক্ষয় ঠাকুর  (৩১) ও  পবন কুমার গুপ্তার (২৫) ।

দীর্ঘ সাত বছরে একাধিক পিটিশন, রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, প্রাণভিক্ষার আর্জি সব পেরিয়ে শেষমেশ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে । প্রস্তুতি চলছ তিহার সংশোধনাগারেও । বক্সার থেকে দড়ি আনানো হয়েছে । ফাঁসিকাঠ থেকে প্রায় ১ ঘণ্টা করে ১০০  কেজি বালির বস্তা ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে ভারবহনের ক্ষমতা ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top