News Flash

  • Home
  • Uncategorized
  • বাদলের জামিন আবেদন ফের খারিজ, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজত
Image

বাদলের জামিন আবেদন ফের খারিজ, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজত

আগরতলা, ২২ জানুয়ারি (হি.স.) : পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীর জামিন আবেদন আজ পুনরায় খারিজ করে দিয়েছে আদালত| বুধবার বিশেষ আদালতের বিচারক এসদত্ত পুরকায়স্থ প্রথমে বাদল চৌধুরীকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিলেন| কিন্ত জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর পুলিশ তাঁকে সন্ধ্যায় আদালতে সোপর্দ করে এবং আদালত বাদল চৌধুরী ও উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে পরবর্তী শুনানির দিন ৪ ফেব্রুয়ারি ধার্য করেছে| তাঁকে আজকেই বিশালগড় সংশোধনাগারে নিয়ে গেছে পুলিশ|

ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর বাম জমানায় দুর্নীতি খুঁজে বের করার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব| পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক এবং পূর্ত দফতরের প্রাক্তন প্রধানসচিব তথা প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে ভিজিলেন্স তদন্তে ক্রাইম ব্রাঞ্চ মামলা করেছে| ওই মামলায় প্রথমে সুনীল ভৌমিক এবং পরে বাদল চৌধুরী গ্রেফতার হন| ইতিপূর্বে একাধিকবার বাদল চৌধুরী জামিনের আবেদন জানিয়েছেন| কিন্ত আদালত তা খারিজ করে দিয়েছে| তিনি ত্রিপুরা হাইকোর্টেও জামিনের আবেদন জানিয়েছিলেন| কিন্ত, হাইকোর্টেও জামিনের আবেদন খারিজ হয়েছে|

মঙ্গলবার বিশেষ আদালতে বাদল চৌধুরীর জামিনের আবেদনে পুনরায় শুনানি হয়েছে| আদালত ওইদিন রায়দান স্থগিত রেখেছিল| আজ আদালত বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে| এ-বিষয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা বলেন, বাদল চৌধুরীকে ৭৫ দিন জেল হেফাজতে রাখা হয়েছে| অথচ, পুলিশ এখনও চার্জশিট জমা দিতে পারেনি| তিনি বলেন, গতকাল আদালতে ওই যুক্তি তুলে ধরে সওয়াল করা হয়েছিল| কিন্ত তখন সরকারি আইনজীবী ৯০ দিন বাদল চৌধুরীকে জেল হেফাজতে রাখা যেতেই পারে বলে সওয়াল করেছিলেন| আদালত আজ সরকারি আইনজীবীর যুক্তিতে সম্মত হয়েছে| বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে প্রথমে তাঁকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন| পরবর্তী সময়ে সন্ধ্যায় হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর পুলিশ বাদল চৌধুরীকে পুনরায় আদালতে সোপর্দ করে| তাঁর কথায়, আদালতে বাদলবাবু বক্তব্য রেখেছেন এবং উভয় পক্ষের আইনজীবী সওয়াল করেছেন| সমস্ত বক্তব্য শুনে আদালত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাদল চৌধুরীকে জেল হেফাজতে পাঠিয়েছে| তিনি আরও জানান, আদালত বাদল চৌধুরীকে আত্মসাহায্যকারী এবং সর্বক্ষণের একটি টিম তাঁর দেখাশুনার জন্য প্রদানের নির্দেশ দিয়েছে|

তিনি বলেন, পূর্ত ঘোটালায় মুখ্য অভিযুক্ত সুনীল ভৌমিক ইতিমধ্যে জামিন পেয়েছেন| অথচ, বাদল চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না| তিনি জানান, এ-বিষয়ে আলোচনা করে হাইকোর্টে আবেদনের বিষয়টি চিন্তাভাবনা করা হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top