News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানায় রেগায় দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা, সুদীপ চাইলেন সাপ্লিমেন্টারী চার্জশিট, সুশান্তের দাবী স্পেশাল অডিট
Image

বাম জমানায় রেগায় দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা, সুদীপ চাইলেন সাপ্লিমেন্টারী চার্জশিট, সুশান্তের দাবী স্পেশাল অডিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ বাম জমানায় রেগায় দুর্নীতিতে বিধায়ক সুদীপ রায় বর্মণ সাপ্লিমেন্টারী চার্জশিটের প্রস্তাব দিয়েছেন৷ তেমনি, বিধায়ক সুশান্ত চৌধুরী সমস্ত ব্লকে স্পেশাল অডিটের সুপারিশ করেছেন৷ আজ বিধানসভায় বিধায়ক শম্ভুলাল চাকমা জরুরি ভিত্তিতে জনস্বার্থে আনা নোটিশের জবাবে গ্রামোন্নয়নমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই দুটি দাবি পেশ হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী দাবি গুলিরে যৌক্তিকতা স্বীকার করে বিবেচনার আশ্বাস দিয়েছেন৷

এদিন বিধানসভায় উপমুখ্যমন্ত্রী বিশালগড় ব্লকে দুর্নীতি এবং ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিস্তারিত তুলে ধরেন৷ তিনি হাইকোর্টের রায় অনুসারে গৃহীত পদক্ষেপ গুলির বর্ণনা দিয়েছেন৷ তিনি বলেন, ব্লকের অডিট রিপোর্ট ভারতের কন্ট্রলার অডিটর জেনারেলের কাছ পাঠানো হয়েছে৷ ওই রিপোর্ট কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকেও দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, ত্রিপুরা বিধানসভায় ওই রিপোর্ট পেশ করা হয়েছে৷ সাথে বলেন, গ্রামোন্নয়ন মন্ত্রকের রেগার ওয়েবসাইটেও ওই রিপোর্টটি রয়েছে৷ পাশাপাশি বর্তমান সরকার রেগায় দুর্নীতির পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা গুলিরও তিনি বর্ণনা দিয়েছেন৷ এই তথ্যের ভিত্তিতে বিধায়ক সুদীপ রায় বর্মণ ও সুশান্ত চৌধুরী দুটি প্রস্তাব রেখেছেন৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top