News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি দুর্ঘটনায় আহত শাবানা আজমির শারীরিক অবস্থা স্থিতিশীল
Image

গাড়ি দুর্ঘটনায় আহত শাবানা আজমির শারীরিক অবস্থা স্থিতিশীল

মুম্বই, ১৯ জানুয়ারি (হি.স.): এখন অনেকটাই ভাল আছেন গাড়ি দুর্ঘটনায় আহত শাবানা আজমি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে রবিবার জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে শনিবারের ওই দুর্ঘটনায় এই ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে শাবানা আজমির গাড়ির চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ |

শনিবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পরে অভিনেতা শাবানা আজমির গাড়ি| গতকাল কাহলাপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি | দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি এবং গাড়ির চালক| অভিনেত্রীর মাথা থেকে রক্তক্ষরণ হয়| অভিনেত্রীকে উদ্ধার করে প্রথমে পানভেল-এর এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়| পরে, তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন অম্বানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।ওই গাড়িতেই ছিলেন শাবানা আজমির স্বামী জাভেদ আখতার| তিনি সুরক্ষিত আছেন|

রবিবার কোকিলাবেন অম্বানি হাসপাতালের তরফে চিকিৎসক সন্তোষ শেট্টি জানিয়েছেন, এখন অনেকটাই ভাল আছেন শাবানা আজমি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে |

শাবানা আজমিকে হাসপাতালে দেখতে যান বলিউডের একাধিক সেলিব্রিটিরা। হাসপাতালে যান অনিল কাপুর , তব্বু। দেখতে যান শিল্পপতি অনিল অম্বানি ও তাঁর স্ত্রী টিনা। দেখতে যান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকও। শাবানার ছেলে ফারহানের বান্ধবী শিবানী ডান্ডেকরও।

পুলিশ সূত্রের খবর, শনিবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের উপর থেকে যাচ্ছিল অভিনেত্রী শাবানা আজমির গাড়ি| পুণে থেকে মুম্বইয়ে ফিরছিলেন তাঁরা| বিকেল ৩.৩০ মিনিট নাগাদ কাহলাপুরের কাছে অভিনেতার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে| নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে| গাড়িটির সামনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| এই ঘটনায় ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে শাবানা আজমির গাড়ির চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top