News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সিএএ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি, হতাশ জয়েন্ট ফোরাম
Image

ত্রিপুরায় সিএএ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি, হতাশ জয়েন্ট ফোরাম

আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি। তাই নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় আন্দোলনের পথেই হাঁটবে উপজাতিভিত্তিক জয়েন্ট ফোরাম। ফোরামের সদস্য তথা আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মার কথায়, টানা ১০ দিন দিল্লিতে অপেক্ষা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায়নি। তাই আজ আমরা ত্রিপুরায় ফিরে এসেছি। এখন ত্রিপুরায় এই আইনের বিরোধিতা করে লাগাতার আন্দোলন করব আমরা।

জগদীশ দেববর্মা বলেন, ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনুরোধে নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় আন্দোলন স্থগিত রেখেছিলাম। গত ১২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করবেন। কিন্তু অনেক সময় অতিক্রান্ত হলেও বৈঠক নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছিল না। তিনি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সহযোগিতায় গত ৯ জানুয়ারি দিল্লিতে গিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের জন্য। কিন্তু তাঁর সাথে আমাদের সাক্ষাৎ হয়নি।

জগদীশবাবু বলেন, ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করেছি। মাঝে ১৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রাও-এর সাথেও দেখা করেছি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি। তাঁর কথায়, নাগরিকত্ব (সংশোধনী) আইন ত্রিপুরায় চালু হতে দেব না। এর জন্য আমাদের পুনরায় আন্দোলনের পথ বেছে নিতে হবে বলেই মনে হচ্ছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই আইন নিয়ে পথ বের করতে আমরা চেয়েছিলাম। কিন্তু রাজ্যের স্বার্থে এখন আমাদের এই আইনের বিরোধিতা করে রাস্তায় নামতেই হবে। তিনি বলেন, দিল্লি থেকে আজই (শনিবার) আমরা ফিরে এসেছি। শীঘ্রই সিএএ-র বিরোধিতায় আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top