News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বাম আমলের ২৫ বছরে ১০টি, এখন ২১ মাসেই সাতটি কলেজ লাভ করেছে ন্যাক অনুমোদন, দাবি শিক্ষামন্ত্রীর
Image

ত্রিপুরায় বাম আমলের ২৫ বছরে ১০টি, এখন ২১ মাসেই সাতটি কলেজ লাভ করেছে ন্যাক অনুমোদন, দাবি শিক্ষামন্ত্রীর

আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বাম জমানায় ২৫ বছরে ১০টি কলেজ ন্যাক-এর অনুমোদন পেয়েছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর মাত্র ২১ মাসে সাতটি কলেজ ন্যাক-এর অনুমোদন পেয়েছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতির বিবরণ দিতে গিয়ে এই তথ্য দিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, আরও পাঁচটি কলেজের ন্যাক অনুমোদন পাওয়া বাকি। তবে খুব শীঘ্রই ওই কলেজগুলিও ন্যাক-এর অনুমোদন পেয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান ত্রিপুরা সরকার শিক্ষায় সবচেয়ে গুরুত্ব দিয়েছে। সমাজ গঠনে এবং রাজ্যের উন্নয়নে শিক্ষার জুড়ি মেলা ভার। তাই শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে কোনও আপস করবে না রাজ্য, দৃঢ় প্রত্যয়ের সাথে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ত্রিপুরায় বামফ্রন্টের ২৫ বছরের শাসনে ১০টি কলেজ ন্যাক-এর অনুমোদন পেয়েছিল। সে তুলনায় ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর ২১ মাসেই সাতটি কলেজ ন্যাক-এর অনুমোদন আদায় করতে পেরেছে। তাঁর কথায়, ত্রিপুরায় এখন সর্বমোট ১৭টি কলেজের ন্যাক অনুমোদন রয়েছে। তিনি জানান, খুমূলুঙ, গণ্ডাছড়া, লংতরাইভ্যালি, অমরপুর এবং শান্তিরবাজার কলেজ ন্যাক অনুমোদন এখনও পায়নি। তবে খুব শীঘ্রই ওই কলেজগুলির ন্যাক অনুমোদন পাওয়া যাবে বলে, আশা প্রকাশ করেন তিনি। জানান, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় ন্যাক-এর ‘বি’ গ্রেড পেয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ন্যাশনাল ইনস্টিটিউশনাল রেঙ্কিং ফ্রেমওয়ার্ক-এ ত্রিপুরা কখনও নথিভুক্ত হয়নি। তার কারণ অনুসন্ধানে দু মাস আগে বৈঠক করেছি। ওই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরাকে তার অধীনে নথিভুক্ত করেছি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top