News Flash

  • Home
  • Uncategorized
  • ফেইসবুক পোস্ট, অরিন্দমের বিরুদ্ধে তদন্তে ও গ্রেফতারিতে স্থগিতাদেশ, ৪ সপ্তাহের মধ্যে জবাব তলব উচ্চ আদালতের
Image

ফেইসবুক পোস্ট, অরিন্দমের বিরুদ্ধে তদন্তে ও গ্রেফতারিতে স্থগিতাদেশ, ৪ সপ্তাহের মধ্যে জবাব তলব উচ্চ আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ একটি ফেইসবুক পোস্টকে ঘিরে পুলিশ প্রদেশ কংগ্রেসের আইটি সেলের অরিন্দম ভট্টাচার্য্যকে গ্রেফতার করেছিল৷ তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন৷ কিন্তু, পুলিশ নতুন দুটি ধারা যুক্ত করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল৷ আজ ত্রিপুরা হাইকোর্ট অরিন্দম ভট্টাচার্য্যের বিরুদ্ধে তদন্তে এবং গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছে৷ শুধু তাই নয়, ৪ সপ্তাহের মধ্যে উচ্চ আদালত জবাব তলব করেছে৷

এবিষয়ে অরিন্দমের আইনজীবী রঘুনাথ সরকার জানিয়েছেন, তার মকেলের বিরুদ্ধে একটি ফেইসবুক পোস্টকে ঘিরে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১২০বি এবং ১৫৩ এ ধারায় মামলা রুজু হয়েছিল৷ ওই মামলায় অরিন্দমকে পুলিশ গ্রেফতার করেছিল৷ কিন্তু তিনি অন্তবর্তীকালীন জামিন পেয়ে যান৷ ফলে, পুলিশ ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৫০৫ (বি)(সি) এবং ৫০৫ (২) ধারার যুক্ত করার আবেদন জানায় আদালতে৷ সাথে জামিন বাতিল করে ৫ দিনের পুলিশ রিমান্ডেও আবেদন করেছিল পুলিশ৷ রঘুনাথ বাবু বলেন, গতকাল তার মক্কেলের পক্ষ্যে ত্রিপুরা হাইকোর্টে এফআইআর বাতিল করার আবেদন জানানো হয়েছিল৷ আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশির বেঞ্চে ওই আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি হয়েছে৷ প্রধান বিচারপতি উভয়পক্ষের সওয়া শেষে অরিন্দম ভট্টাচার্য্যের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছেন৷ পাশাপাশি রাজ্য সরকার, পশ্চিম জেলা পুলিশ সুপার, পশ্চিম আগরতলা থানার ওসি সহ ওই ফেইসবুক পোস্ট নিয়ে মামলাকারীকে নোটিশ জারি করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top