News Flash

  • Home
  • Uncategorized
  • ড্রেনে সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার, রাতে মৃত্যু
Image

ড্রেনে সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার, রাতে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ সাতসকালে ড্রেনে এক সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার হয়েছে৷ কিন্তু, চিকিৎসারত অবস্থায় রাতেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷

আজ বাড়ির আবর্জনা ফেলতে গিয়ে কান্নার শব্দ শুনে ভাটি অভয়নগর পশ্চিম পাড়ার বাসিন্দা জনৈকা মহিলা ওই শিশুটিকে উদ্ধার করেন৷ খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুটিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়৷ চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির আজকেই জন্ম হয়েছে৷

আজ আবারো প্রমাণিত হয়েছে যুগে যুগেই কুন্তীরা নির্দয়ী হন৷ কনকনে ঠান্ডায় ড্রেনে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় এমনটাই মনে হয়েছে৷ ঘটনার বিবরণে স্থানীয় এলাকাবাসীর বক্তব্য, ওই শিশুটিকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নির্জনতার সুযোগে কেউ ফেলে গেছেন৷ শিশুটি যেখানে উদ্ধার হয়েছে তার পাশেই রক্তের দাগ রয়েছে৷ জনৈক এলাকাবাসী বলেন, আজ সকালে তাঁর মা বাড়ির আবর্জনা ফেলতে গিয়ে ড্রেনের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান৷ সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে কম্বল বাচ্চাটিকে ভাল মুড়ে নেন৷ এরই মধ্যে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়৷ খবর পাওয়ার এক ঘণ্টা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়৷

পুলিশ জানিয়েছেন, ওই কন্যা সন্তানের পরিচয় জানা যায় নি৷ তবে, চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী আজই তার জন্ম হয়েছে৷ পুলিশের কথায়, শিশুটিকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সাথে চাইল্ড লাইনকেও খবর দেওয়া হয়েছে৷ তারা এসে শিশুটির খোঁজ নিয়ে গিয়েছিলেন৷ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রাত ৯টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে৷

বিধাতার নিষ্ঠুর পরিহাস জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় এক শিশু কন্যার৷ আজ ওই শিশু কন্যার মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সমাজ ব্যবস্থা ভয়ংকর ভাবে কুলসিত হয়ে পড়েছে৷ লজ্জা ঢাকতে ফুটফুটে এক শিশুকে ড্রেনে ফেলে যাওয়ার ঘটনা সভ্য সমাজকে কলঙ্কিত করেছে৷ হৃদয়বিদারক এই ঘটনা মানুষের মনকে নাড়া দেবে বলে ধারনা করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top