News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের উন্নয়নের গতি রুদ্ধ করছে বামপন্থীরা, দাবি নাকভির
Image

দেশের উন্নয়নের গতি রুদ্ধ করছে বামপন্থীরা, দাবি নাকভির

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি। দেশের উন্নয়নের গতি রুদ্ধ করছে বামপন্থীরা বলে দাবি করেছেন তিনি।

এদিন মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, দেশ স্থায়ী এবং সরকারের পক্ষে। ভেন্টিলেশনে চলে যাওয়া বামপন্থীরা দেশের উন্নয়নের গতি রুদ্ধ করছে। অন্যদিকে কংগ্রেস নেতা অশোক চবন জানিয়েছেন, বিভিন্ন ট্রেন্ড ইউনিয়নের ডাকা ভারত বনধকে মহারাষ্ট্র সরকার সমর্থন করছে। কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির জন্য এমন পদক্ষেপ। উল্লেখ করা যেতে পারে এই বনধকে সমর্থন করেছেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী।

দীপিকা পাড়ুকোনের জেএনইউ যাওয়া নিয়ে বলতে গিয়ে মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে যে যেখানে খুশি যেতে পারে। নাকভি মনে করেন নিজের ছবির প্রচারের জন্যই জেএনইউ গিয়েছিলেন।

অর্থনীতিতে মন্দা, কর্মসংস্থানের বেহাল দশা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের প্রতিবাদ এবং সেই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) বিরোধিতায় ৮ জানুয়ারি, বুধবার দেশ জুড়ে চলছে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top