News Flash

  • Home
  • Uncategorized
  • অবন্তীপোরায় এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

অবন্তীপোরায় এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম-শাহিদ| বাড়ি অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায়| গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ|

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীর মধ্যে গুলির লড়াই শুরু হয়| ওই সন্ত্রাসবাদীকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, কিন্তু আত্মসমর্পণ করার পরিবর্তে ওই সন্ত্রাসবাদী গুলি চালাতে শুরু করে| এরপর শুরু হয় গুলির লড়াই| গুলির লড়াইয়ে খতম হয়েছে শাহিদ নামে ওই সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top