News Flash

  • Home
  • Uncategorized
  • সোলেমানির শেষযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩৫
Image

সোলেমানির শেষযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩৫

তেহেরান, ৭ জানুয়ারি (হি.স.) : কাশেম সোলেমানির শেষযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। জখম হয়েছে আরও শতাধিক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইরানের কুদুস বাহিনীর সোলেমানির শহর কেরমানে। এই ঘটনার পরেই গভীর শোকপ্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই ও রাষ্ট্রপতি হাসান রৌহানি। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি জখমদের সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ইরানে।

ইরানের প্রশাসন সূ্ত্রে জানা গিয়েছে, তেহেরানে কাশেম সোলেমানির শেষযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে রাস্তায়। মঙ্গলবারও সেই একই ছবি চোখে পড়ে ইরানের সবথেকে জনপ্রিয় সেনা আধিকারিকের নিজের শহর কেরমানে। তাঁর মৃতদেহ নিয়ে শোকপ্রকাশ করতে করতে রাস্তায় হাঁটছিলেন অসংখ্য মানুষ। এই মিছিল থেকে মাঝে মাঝেই আমেরিকা নিপাত যাক বলে স্লোগানও উঠছিল। সেসময় আচমকা হুড়োহুড়ি শুরু হয় শেষযাত্রায় থাকা মানুষদের মধ্যে। এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ৩৫ জনের। জখম হন আরও শতাধিক মানুষ। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top