News Flash

  • Home
  • Uncategorized
  • কচ্ছ উপকূলে গ্রেফতার ৫ জন পাক নাগরিক, উদ্ধার ১৭৫ কোটির হেরোইন
Image

কচ্ছ উপকূলে গ্রেফতার ৫ জন পাক নাগরিক, উদ্ধার ১৭৫ কোটির হেরোইন

আহমেদাবাদ, ৬ জানুয়ারি (হি.স.): গুজরাটের কচ্ছ উপকূলে বড়সড় সাফল্য সাফল্য পেল ভারতীয় গুজরাট পুলিশ, উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাট সন্ত্রাস দমন শাখা (এটিএস)| কচ্ছ উপকূল থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জন পাকিস্তানি নাগরিককে| একটি নৌকা বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ কোটি টাকার হেরোইন| কচ্ছ-পশ্চিম-এর পুলিশ সুপার সৌরভ তোলুম্বিয়া জানিয়েছেন, কচ্ছ জেলার জাখাউ উপকূল থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জন পাক নাগরিককে| ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫টি প্যাকেট ভর্তি ১৭৫ কোটি টাকার হেরোইন| ধৃত পাক নাগরিকদের নাম হল-অনীস ইসা ভাট্টি (৩০), ইসমাইল মহম্মদ কাচ্চি (৫০), আশরফ উসমান কুতচি (৪২), করীম আবদুল্লা কুতচি (৩৭) এবং আৱু বকর আশরফ সুমরা (৫৫)|

পুলিশ সুপার আরও জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায়, উপকূল থেকে গুজরাটে পাচার করা হতে পারে হেরোইন-সহ অন্যান্য মাদক| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোরে আরব সাগরে বিশেষ অভিযান চালায় কচ্ছ পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, গুজরাট এটিএস এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী| বিশেষ অভিযানে জাখাউ উপকূল থেকে গ্রেফতার করা হয় ৫ জন পাক নাগরিককে| বাজেয়াপ্ত করা হয়েছে একটি নৌকা ‘জামজাম’, উদ্ধার করা হয়েছে ১৭৫ কোটি টাকার হেরোইন| গুজরাট এটিএস জানিয়েছেন, রাজ্যজুড়ে মাদক চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ| ১৬০০ কিলোমিটার ব্যাপী উপকূলের সুরক্ষার জন্য যে কোনও ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমরা প্রস্তুত| সোমবার যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫ জন পাক নাগরিককে| ৩৫টি প্যাকেটে উদ্ধার করা হয়েছে ১৭৫ কোটি টাকার হেরোইন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top