News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ২৫৪৫টি বিদ্যালয় বৈদ্যুকিরণ, কেন্দ্র মঞ্জুর করল ২৯.৯২ লক্ষ টাকা
Image

রাজ্যের ২৫৪৫টি বিদ্যালয় বৈদ্যুকিরণ, কেন্দ্র মঞ্জুর করল ২৯.৯২ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যের ২৫৪৫টি সুকলে বৈদ্যুতিকরণের জন্য কেন্দ্রীয় সরকার ২৯ কোটি ৯২ লক্ষ টাকা মঞ্জুর করেছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মহাকরণে এই সংবাদ জানিয়েছেন৷ শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ৩৩৩৪টি জুনিয়র বেসিক সুকল এবং সিনিয়র বেসিক স্কুল রয়েছে৷ এর মধ্যে ৯৫ শতাংশ সুকলের বৈদ্যুতিকরণ বাকি রয়েছে৷


তিনি জানিয়েছেন, ওইসব সুকলের কাছাকাছি থাকা অভিভাবকরা বিভিন্ন সময়ে সুকলের প্রধান শিক্ষকের কাছে বৈদ্যুতিকরণের দাবী জানিয়ে আসছিলেন বহুদিন ধরে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেন এবং ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন বলে জানান শিক্ষামন্ত্রী৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের ২৫৪৫টি সুকলের অভ্যন্তরিণ বৈদ্যুতিকরণের জন্য ২৯ কোটি ৯২ লক্ষ টাকা মঞ্জুর করেছে৷ পূর্ত দপ্তর সম্প্রতি একটি সমীক্ষা করেছে এবং দেখা গিয়েছে ২৩৯১টি সুকল অভ্যন্তরিণ বৈদ্যুতিকরণে বাইরে রয়েছে৷ তারপর, বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে ২৭ কোটি ৪৭ লক্ষ টাকা মঞ্জুর করেছে৷ তবে তা হবে দুটি পর্য্যায়ে৷


অন্যদিকে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন ২০১১-২০১২ থেকে ২০১৮-২০১৯ অর্থবছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য কোন ধরনের নির্মাণ কাজ কিংবা সংস্কারমূলক কাজ করানো হয়েছে এমন কোন তথ্য দপ্তরের কাছে নেই৷ আট বছর যাবত সমস্ত কাজ বন্ধ করে রাখা হয়েছে৷ তাই সংশ্লিষ্ট দপ্তর গ্রামোন্নয়ন দপ্তরের কাছে ১২৭ কোটি টাকা দিয়ে দিয়েছে সেই সাথে ১৩৭টি সংস্কারমূলক কাজও৷ এই কাজগুলি দ্রুত সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে৷ ১৩৭টি অসমাপ্ত কাজ ছাড়াও ১০৯৭টি কাজ শিক্ষাদপ্তর দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে৷ তারজন্য ৪৩ কোটি টাকা দেওয়া হয়েছে৷ এই সংস্কারমূলক ও নির্মাণ কাজের মধ্যে রয়েছে, শৌচালয়, ক্লাসরুম, গ্রন্থাগার ইত্যাদি৷ এইসব কাজ করবে পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top