News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বাইকের ধাক্কায় সংকটজনক যুবক
Image

বিশালগড়ে বাইকের ধাক্কায় সংকটজনক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ জানুয়ারি ৷৷ এন যেন রাস্তার পাশ দিয়ে হাটাও মোটেই নিরাপদ নয়৷ রবিবার সাত সকালেই একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন রাজু দেব (৩৭) নামে এক ব্যক্তি৷ তিনি গকুলনগর বিদ্যুৎ অফিসে কাজ করেন৷ ঘটনা বিশালগড় থানাধীন রাস্তারমাথা এলাকায়৷ রাজু দেব তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে বিদ্যুৎ অভিসে যাচ্ছিল৷


এমন সময় বিশালগড়ের দিক থেকে টিআর ০৭বি ৬৪৪৮ নম্বরের একটি বাইক নিয়ে এক যুবক তাকে সরাসরি ধাক্কা দেয়৷ সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে৷ তার একটি পা ভেঙে চুরমার হয়ে যায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতরভাবে আঘাত লাগে৷ বিশালগড় দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি যাত্রীবাহী অটোতে করে তাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে৷ বাইক চালক সেখান থেকে পালানোর আগেই স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ আহতের ভাই জানিয়েছেন বাইক চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top