News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সাজা কাটার পর তিন বাংলাদেশীকে ফেরত নিচ্ছে না বিজিবি, ফ্যাসাদে পুলিশ
Image

রাজ্যে সাজা কাটার পর তিন বাংলাদেশীকে ফেরত নিচ্ছে না বিজিবি, ফ্যাসাদে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ বিনা পাসপোর্টে ত্রিপুরায় ঢুকে তিন বাংলাদেশী নাগরিক ঝামেলায় ফেলল ত্রিপুরা পুলিশকে৷ কারণ, বাংলাদেশ সীমান্ত রক্ষী তাদের ফেরত নিতে অস্বীকার করছে৷ স্বাভাবিকভাবেই উদ্ভূত ওই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না ত্রিপুরা পুলিশ৷


বাংলাদেশের মৌলভীবাজার জেলার তিনজনকে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করার অপরাধে ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করেছিলঊ কিন্তু এখন তাদের কে ফেরত নিতে অস্বীকার করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ঊ ত্রিপুরার খোয়াই জেলা দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার সময় গত বছরের জুন মাসে তিন বাংলাদেশি যুবক জোসেফ মিয়া, ইমরান মিয়া এবং জাহিদ মিয়াকে খোয়াই থানার পুলিশ গ্রেপ্তার করেছিল৷ পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে৷ আদালতে তারা তিনজন দোষী সাব্যস্ত হন এবং ৬ মাসের কারাবাসের সাজা হয় তাদের ৷


গত ৪ ডিসেম্বর তাদের সাজার মেয়াদ পূর্ণ হবার পরে বিএসএফের সহায়তায় তিনজনকেই বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে জানান খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শংকর চন্দ্র দাসঊ কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের কে ফেরত নেবার জন্যে অস্বীকার করেছে, বলেন তিনি৷ উদ্ভূত ওই সমস্যায় ত্রিপুরা পুলিশ গত এক মাস ধরে তাদেরকে খোয়াই থানায় রাখার ব্যবস্থা করেছে৷শুধু তাই নয়, তাদের পাহারায় সর্বক্ষনের জন্যে দুইজন পুলিশ নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top