News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩ জন ইঞ্জিনীয়ার টেট উত্তীর্ণ, আসছেন শিক্ষকতার পেশায়
Image

১০৩ জন ইঞ্জিনীয়ার টেট উত্তীর্ণ, আসছেন শিক্ষকতার পেশায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ এনআইটি ও আইআইটি পাশ করা ১০৩ জন ইঞ্জিনীয়ার শিক্ষকতার চাকুরীর জন্য আবেদন জানিয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ সম্প্রতি সম্প্রতি এককালীন ছাড় দেওয়াতে টেট দেওয়ার সুযোগ মিলেছিল৷ সেই সুযোগ ওই ইঞ্জিনীয়াররা হাতছাড়া করেননি৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, এখন শুধুই ডাক্তার-ইঞ্জিনীয়াররা নিজ নিজ ক্ষেত্রে চাকুরীর অপেক্ষায় বসে থাকেন না৷ শিক্ষকতার চাকুরীতে ক্রমশ ঝোক বাড়তে দেখা যাচ্ছে৷

তাতে স্পষ্ট গুনগত শিক্ষা প্রদানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হব৷ শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি এনআইটি আগরতলা এবং এনআইটি শিলচর থেকে বেচেলার ইঞ্জিনীয়ারিং ও বেচেলার টেকনোলজি পাশ করা এবং আইআইটি কানপুর থেকে পাশ করা প্রসেনজিৎ নাট্টু টেটের আবেদন জানিয়েছিলেন৷ ১০৩ জন প্রত্যাশী টেট উত্তীর্ণ হয়েছেন৷ তিনি বলেন, টেট-ওয়ান ৩৯জন ইঞ্জিনীয়ার এবং টেট-টু-তে ৬৪জন ইঞ্জিনীয়ার যোগ্যতা নির্ণয়ে সফলতা অর্জন করেছেন৷


এদিন তিনি জানিয়েছেন, সাম্প্রতি টেট পরীক্ষায় এককালীন ছাড়ের সুযোগ নিয়ে সাধারণ শ্রেণীর ২৪৮ জন পেপার-ওয়ান এবং ৪৮৪ জন পেপার-টু’তে, এসসি ক্যাটাগরিতে ১৩৭জন পেপার-ওয়ান এবং ২২১জন পেপার-টু’তে, এসটি ক্যাটাগরিতে ৩৬জন পেপার-ওয়ান এবং ৪৯জন পেপার-টু’তে এবং শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরিতে ৭জন পেপার-ওয়ান ও পেপার-টু’তে ১২জন যোগত্যা নির্ণয়ে সফলতা অর্জন করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top