News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটকদের জন্য অডিও গাইড পরিষেবা চালু
Image

পর্যটকদের জন্য অডিও গাইড পরিষেবা চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ পর্যটকদের জন্য অডিও গাইড পরিষেবা চালু হয়েছে ত্রিপুরায়৷ কারণ, প্রাকৃতিক সৌন্দযর্ে্য ভরপুর ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে দেশ ও বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন পরিষেবার মানোন্নয়ন করছে৷ রাজ্যে পর্যটকদের আগমনের সংখ্যা দিন দিন বাড়ছে৷ কিন্তু এখনও সমস্ত ক্ষেত্রে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই, আজ উজ্জয়ন্ত প্রাসাদের কনফারেন্স হলে পর্যটকদের জন্য অডিও গাইড পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷


তাঁর কথায়, ত্রিপুরাকে পর্যটন ক্ষেত্রে ট্যুরিস্ট সার্কিট হিসাবে গড়ে তোলার উদ্যোগ চলছে৷ এই অডিও গাইড পরিষেবার মাধ্যমে পর্যটকরা ত্রিপুরাকে আরও বেশি করে জানতে পারবেন৷ তিনি জানান, প্রথম পর্যায়ে এই পরিষেবা উজ্জয়ন্ত প্রাসাদ ও নীরমহলে চালু হচ্ছে৷ এই পরিষেবার মাধ্যমে পর্যটকরা রাজ্যের ইতিহাস, বিভিন্ন জাতি-জনজাতির কৃষ্টি ও সংসৃকতির বিষয়ে জানতে পারবেন৷


এদিন অনুষ্ঠানে পর্যটন সচিব কিরণ গিত্যে বলেন, এই পরিষেবা চালুর মধ্য দিয়ে ত্রিপুরাকে আগত পর্যটকরা উপকৃত হবেন৷ তাঁরা ত্রিপুরাকে আরও বেশি করে জানতে পারবেন৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার বিভিন্ন এলাকার যুবক-যুবতীদের পর্যটক গাইড হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ যাতে করে প্রশিক্ষণপ্রাপ্ত পর্যটক গাইডরা সংশ্লিষ্ট এলাকার পর্যটন ক্ষেত্রগুলিতে ভ্রমণে আসা পর্যটকদের সঠিক গাইডের পরিষেবা দিতে পারেন৷


এদিন স্বাগত ভাষণে পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি বলেন, এই পরিষেবাতে উজ্জয়ন্ত প্রাসাদকে ১০টি লোকেশনে ভাগ করা হয়েছে৷ প্রতিটি লোকেশনে আলাদা আলাদা তথ্য থাকছে৷ পর্যটকরা ১০০ টাকার বিনিময়ে বাংলা, হিন্দী ও ইংরেজি ভাষায় এই পরিষেবা নিতে পারবেন৷ অনুষ্ঠান শেষে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ এই অডিও গাইড পরিষেবা নিরীক্ষণ করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top