News Flash

  • Home
  • Uncategorized
  • মানসিক অবসাদে ১০৩২৩ এর ৪৭ জন শিক্ষকের মৃত্যু, শ্রদ্ধাঞ্জলি
Image

মানসিক অবসাদে ১০৩২৩ এর ৪৭ জন শিক্ষকের মৃত্যু, শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ আদালতের রায় অনুযায়ী ১০,৩২৩ শিক্ষকদের চাকরির সময়সীমা আর মাত্র তিনমাস বাকি৷ ফলে সংশ্লিষ্ট পরিবারগুলি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে৷ জানুয়ারি মাসের মধ্যেই রাজ্য সরকারকে এ বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অসহায় পরিবারগুলো৷


অল ত্রিপুরা সরকারি ১০,৩২৩ এডহক পে-শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এখনও পর্যন্ত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ৪৭ জনের অকাল মৃত্যু হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ শ্রদ্ধাঞ্জলি সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কোর্টের অমানবিক রায়ের ফলশ্রুতিতে অনেকেই অকালে প্রাণ হারিয়েছেন৷


যারা চাকরি পেয়েছেন তাদের কোন দোষ ছিল না বলে দাবি করা হয়৷ সরকারের ভুলের কারণেই এই শাস্তি৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করার দাবি জানানো হয়৷ অন্যথায় অনেকেই বেঘুরে প্রাণ হারাতে বাধ্য হবেন বলেও উল্লেখ করা হয়৷ জানুয়ারি মাসের মধ্যেই রাজ্য সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে ১০,৩২৩ শিক্ষকদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে আকুল আর্জি জানানো হয়েছে৷ জানুয়ারি মাসের শেষের দিকে সংগঠন বাঁচার তাগিদে দিল্লির যন্তরমন্তরে আন্দোলনে শামিল হবে বলে জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top