News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপূর্ব ভারত নতুন কাশ্মীরে পরিণত হয়েছে : অধীর রঞ্জন চৌধুরী
Image

উত্তরপূর্ব ভারত নতুন কাশ্মীরে পরিণত হয়েছে : অধীর রঞ্জন চৌধুরী

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : গোটা উত্তরপূর্ব নতুন কাশ্মীরে পরিণত হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

বুধবার সংসদের উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় অনুপস্থিতি থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বৃহস্পতিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, গোটা উত্তরপূর্ব নতুন কাশ্মীরে পরিণত হয়েছে। এই প্রথমবার সংসদের উভয়কক্ষে এমন একটি মাইলফলক বিল পাশ হল যেখানে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এই বিল পাশ হওয়ার ফলে কয়েক অঞ্চল বাদ দিয়ে গোটা উত্তরপূর্বে উত্তেজনা ছড়িয়েছে। উত্তর-পূর্ব নতুন কাশ্মীরে পরিণত হয়েছে। অসমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা নামানো হয়েছে। এর জন্য দায়ী প্রশাসনিক ব্যর্থতা।

রাজ্যসভায় কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ জানিয়েছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী অশান্ত। সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর সব থেকে ভয়াবহ পরিস্থিতি উত্তরপূর্ব রাজ্যগুলিতে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নিজের ট্যুইট বার্তায় লিখেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চিন্তার কিছু নেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top