News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে
Image

নাবালিকা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সংসার বাঁধতে চেয়েছিল নাবালিকা ৷ তবে বাস্তবে তা সম্ভব হল হল না নাবালিকা গৃহবধূর ক্ষেত্রে৷ অগ্ণিদগ্দ হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷ ওই ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা গৃহবধূর স্বামী ও শাশুড়িকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷


দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে অজয় রায়ের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কল্যাণপুর ঘনিয়ামারার সুপ্রিয়া চৌধুরীর৷ জানা গেছে, প্রায় দুমাস আগে অজয়ের হাত ধরে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ণ নিয়ে বাপের বাড়ি ছেড়েছিলেন ওই নাবালিকা৷ প্রায় দু মাস তাদের সংসার চলেছে৷ তবে সামাজিকভাবে বিয়ে হয়নি৷ উভয় পক্ষের মধ্যে সামাজিক বিয়ে নিয়ে দর কষাকষি চলছিল৷ পাত্রপক্ষ নগদ ৫০ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র দাবি করেছিল বলে জানান মৃতার নিকটাত্মীয়৷


ওই আত্মীয়ের কথায়, সুপ্রিয়ার মা-বাবা ২৫ হাজার টাকা মিটিয়ে দিতে রাজি হয়েছিলেন৷ সে অনুযায়ী সামাজিক বিয়ের আগেই ১৫ হাজার টাকা হাতে তুলে দেওয়া হয় অজয়ের পরিবারের হাতে৷ টাকা দেওয়ার কয়েক ঘণ্টা পরই সুপ্রিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুণ ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ তাঁর দাবি, দীনদরিদ্র পরিবারের সুপ্রিয়ার মা-বাবার পক্ষে চাহিদা অনুযায়ী নগদ টাকা ও অন্যান্য সামগ্রী মিটিয়ে নিতে না পারায় আগুনে পুড়িয়ে করে হত্যা করা হয়েছে সুপ্রিয়াকে৷


তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ ৷ এদিকে জি বি হাসপাতালে মৃতের পরিবার তাঁর স্বামী ও শাশুড়িকে উত্তম মধ্যম দিয়েছে৷ খবর পেয়ে জি বি ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে তাদের উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেন৷ এই ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ শান্তিরবাজার থানার পুলিশ মৃতের স্বামী ও শাশুড়িকে নিজেদের হেপাজতে নিয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top