News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম দফায় ৬৪.৪৪ শতাংশ ভোট পড়ল ঝাড়খন্ডে
Image

প্রথম দফায় ৬৪.৪৪ শতাংশ ভোট পড়ল ঝাড়খন্ডে

রাঁচি, ৩০ নভেম্বর (হি.স.) : বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে ঝাড়খন্ডে প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণ বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রথম দফায় ভোট পড়েছে ৬৪.৪৪ শতাংশ। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৩.২৯। প্রথম দফায় সব থেকে বেশি ভোট পড়েছে লোহারদাগায়। সেখানে ভোট পড়েছে ৭১.৪৭ শতাংশ । সব থেকে কম ভোট পড়েছে ৫৬.৫৯ শতাংশ।

দুপুর তিনটে পর্যন্ত চতরায় ৫৬.৫৯ শতাংশ, গুমলা ৬৭.৩০ শতাংশ, বিষণপুর ৬৯.০৪ শতাংশ, লোহারদাগা ৭১.৪৭ শতাংশ, মানিকা ৬২.৬৬ শতাংশ, লাতেহার ৬৭.২ শতাংশ, পাঙ্কি ৬৪.১ শতাংশ, ডালটনগঞ্জ ৬৩.৯ শতাংশ, বিশ্রামপুর ৬১.৬ শতাংশ, ছাত্তারপুর ৬২.৩ শতাংশ, হুসেনাবাদ ৬০.৯ শতাংশ, ঘারওয়া ৬৬.০৪ শতাংশ, ভবনাথপুর ৬৭.৩৪ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফায় ভাগ্য নির্ধারণ হবে ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস সভাপতি ড. রামেশ্বর ওরাও, বিজেপি সুখদেও ভগত, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবংশী, রাঁধা কৃষ্ণা কিশোর, কুশওয়া শিবপুজন, ভানু প্রতাপ শাহি। প্রথম দফায় ১৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। হুসেনাবাদে নির্দল প্রার্থী বিনোদ সিংকে সমর্থন করছে বিজেপি। অন্যদিকে ঝাড়খন্ড মুক্তি মোর্চা লড়ছে চার, কংগ্রেস ছয় এবং আরজেডি তিনটে আসনে। উল্লেখ করা যেতে পারে এই তিনদল বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়ছে। ১৩টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী প্রভাবিত  কেন্দ্রগুলি হল লাতেহার, লোহারদাগা, চতরা, গুমলা, মানিকা, পাঙ্কি, ডালটনগঞ্জ।

উল্লেখ করা যেতে পারে ডাল্টনগঞ্জের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠি পিস্তল বের করে বুথের সামনে ঘুরলেন বলে অভিযোগ। যদিও তাঁর দাবি, হামলায় নিজের রক্ষা করেছি। এই ঘটনার তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এর আগে বুথে ঢুকতে গেলে ত্রিপাঠিকে বাধা দেয় কয়েকজন। অভিযোগ তারা বিজেপি কর্মী। তখন রক্ষীরা বন্দুক উঁচিয়ে তেড়ে যান।

তারপরে নিজেই পিস্তল বের করেন প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠি। তাঁকে ঘিরে রাখেন রক্ষীরা। শনিবার সকাল থেকে মাওবাদী হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ডাল্টনগঞ্জের কিছু এলাকায়।
এদিন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার বিনয় কুমার চৌবে জানিয়েছেন, আইনশৃঙ্খলার অবনতির বড় কোনও খবড়র নেই।  আইইডি বিস্ফোরণ হয়েছে। প্রার্থীদের মধ্যে বচসা হয়েছে। মোট ৪৮৯২ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। তার মধ্যে ৪০৬২ স্পর্শকাতর বলে আখ্যা দেওয়া হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top