News Flash

  • Home
  • Uncategorized
  • আরও উচ্চস্তরে নিয়ে যেতে চাই ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে : গোতাবায়া রাজাপক্ষ
Image

আরও উচ্চস্তরে নিয়ে যেতে চাই ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে : গোতাবায়া রাজাপক্ষ

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): আরও উচ্চস্তরে নিয়ে যেতে চাই ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে| ভারত-শ্রীলঙ্কা, এই দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু দিনের| ভারত সফরে এসে শুক্রবার এমনই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ| শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এদিন জানিয়েছেন, আমি রাষ্ট্রপতি থাকাকালীন, ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে আরও উচ্চস্তরে নিয়ে যেতে চাই| দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু দিনের| অর্থনৈতিক উন্নয়ন এবং সুরক্ষার স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে|’

২৯-৩০ নভেম্বর, দু’দিনের সফরে ভারতে এসেছেন শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ| শুক্রবার সকালে সর্বপ্রথম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট| এরপর রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট| তার আগে রাজঘাটে গিয়ে জাতীর জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান গোতাবায়া রাজাপক্ষ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top