News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন কংগ্রেসের
Image

রাজ্যেও ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ ত্রিপুরায় পালন করল কংগ্রেস৷ সকালে দলীয় পতাকা উত্তোলন করে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনে দুই মিনিট নীরবতা পালন ককরেন কংগ্রেস কর্মীরা৷ এরপর তাঁরা প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ প্রদেশ কংগ্রেস কমিটির কনভেনর পীযুষ কান্তি বিশ্বাস বলেন, প্রতি বছরের মতোই এবার পিসিসি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে৷ সারা ত্রিপুরায় সমস্ত কংগ্রেস ভবনে কর্মীরা তাঁর জন্মদিন পালন করবেন৷


এদিন প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেছিল কংগ্রেস৷ গরিব মানুষদের আজ খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল৷ এদিকে, সন্ধ্যায় মশাল মিছিল বের করেছিল কংগ্রেস৷ কংগ্রেস নেতা সুবল ভৌমিক ওই মিছিলে অংশ নিয়ে অভিযোগ করেন, শাসক দল ত্রিপুরায় মানুষের নাভিশ্বাস তুলেছে৷ জোর করে বিরোধীদের দমিয়ে রাখতে চাইছে৷


তিনি বলেন, কংগ্রেস এখন মাঠে নেমেছে৷ কারোর রক্তচক্ষুকে ভয় করবে না কংগ্রেস৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় কাজের অভাব দেখা দিয়েছে৷ অথচ, ত্রিপুরা সরকারের বেকারদের জন্য কোন ভাবনা নেই৷ শুধু ভাষণ দিয়ে বেড়াচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা, কটাক্ষ করে বলেন তিনি৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মিছিল-মিটিং-র অনুমতি না দিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top