News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র : শরদ-সোনিয়ার বৈঠক
Image

মহারাষ্ট্র : শরদ-সোনিয়ার বৈঠক

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করতে সোমবার সন্ধ্যায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করলেন রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) শরদ পাওয়ার। প্রায় ৪৫ মিনিট ধরে চলে দুই নেতৃত্বের এই বৈঠক হয়। বৈঠকের পর শরদ পাওয়ার জানান, মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে সরকার গড়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনা হবে। তিনি সাংবাদিকদের বলেন, কিছু ইস্যু আমাদের চিহ্নিত করতে হবে।

জানা গিয়েছে, তবে আসন্ন বৃহৎমুম্বই পুরনিগম নির্বাচনে কংগ্রেস বা এনসিপি কোন দলই প্রার্থী দিচ্ছে না। আর এ থেকে একটা জোটের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে পুরনিগমটি শিবসেনার দখলে রয়েছে।

সোমবার বৈঠকের পর কংগ্রেসের মিডিয়া প্রভারি  রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে এই বৈঠকের কথা জানিয়ে বলেন,  “ঠিক হয়েছিল যে, দু  একদিনের মধ্যে, রাস্তা খুঁজতে বৈঠক করবেন এনসিপি ও কংগ্রেস নেতারা”। পরিষ্কার যে, শিবসেনার সঙ্গে জোটে যাচ্ছে কংগ্রেস। ফর্মূলা যেটা ঘুরে বেড়াচ্ছে তা হল, শিবসেনার মুখ্যমন্ত্রী, এবং এনসিপি ও কংগ্রেসের একজন করে উপমুখ্যমন্ত্রী থাকবেন।

শিবসেনা ও কংগ্রেসের মধ্যে সেতুবন্ধনের ভূমিকায় আবির্ভুত হন অন্যতম রাজনৈতিক নেতা শরদ পাওয়ার, শিবসেনার জন্য দরজা খোলার জন্য একাধিকবার সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেছেন বলে খবর। দিল্লিতে শরদ পাওয়ারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, “আপনি কি মনে করেন, মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের সরকার হবে”?

তিনি বলেন, “আলাদাভাবে লড়েছে বিজেপি-শিবসেনা, আলাদা লড়েছে এনসিপি-কংগ্রেস, আপনি কীভাবে সেটা বলতে পারেন? তাদের নিজেদের রাস্তা নিজেদেরই খুঁজে বের করতে হবে। আমরা আমাদের নিজেদের রাস্তায় রাজনীতি করব”।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top