News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে মহিলাকে গুলি, ধৃত যুবক, রহস্য ভেদে তৎপর পুলিশ
Image

বাড়িতে ঢুকে মহিলাকে গুলি, ধৃত যুবক, রহস্য ভেদে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ নতুন নগরে গুলিকান্ডে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম সমীর বনিক৷ রামনগর ফাঁড়ির পুলিশ তাকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে৷ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়ে৷


সংবাদে প্রকাশ, শনিবার রাতে রাজধানীর নতুননগর কো-অপারেটিভ সংলগ্ণ এলাকায় দুষৃকতিকারীরা এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে আগ্ণেয়াস্ত্র থেকে গুলি চালায়৷ এতে গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলার নাম শিবানী সরকার ওরফে উমা সরকার৷ তার স্বামী রাজস্থানে কনস্ট্রাকশন জনিত কাজে নিয়োজিত থাকায় সে একাই বাড়িতে থাকে৷ তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে৷ ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে৷ খবর পেয়ে রামনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি কার্তুজের খোল উদ্ধার করে৷


মহিলার এক জ্যাঠতুতু ভাই জানায়, গত কালী পুজার দিন এলাকারই স্বপন ভূঁইয়া নামে এক ব্যক্তি মহিলাকে খারাপ ইঙ্গিত করায় মহিলার সঙ্গে ঐ ব্যক্তির বচসা হয় এবং পরবর্তীতে মহিলাকে দেখে নেওয়ার হুমকি দেয় এই স্বপন৷ তাই তার বোনের সন্দেহের তীর স্বপন ভূঁইয়ার দিকেই৷ তবে পুলিশ এ ঘটনাটিকে স্বাভাবিক ভাবে দেখছে না৷ একজন সাধারণ লোকের নিকট আগ্ণেয়াস্ত্র আসল কিভাবে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ তাই ঘটনার জোর তদন্তে নেমেছে পুলিশ৷ একদিকে আহত মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সেও ঐ স্বপন ভুঁইয়া নামক ব্যক্তির বিরুদ্ধেই ইঙ্গিত করে৷ তবে ঘটনার সময় ঐ ব্যক্তি উপস্থিত ছিল কিনা সে তা বলতে পারেনি৷ শনিবার রাতভর পুলিশ ঘটনার হদিশ পেতে তল্লাশি চালায়৷


এই ঘটনায় অভিযোগে নাকি এলাকার সমীর বণিক নামে এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ৷ রাজধানীর নতুননগর কো-অপারেটিভ সংলগ্ণ এলাকায় শনিবার রাতে এক গৃহবধূর উপর ঘরে ঢুকে চড়াও হয় দুষৃকতিকারীরা৷ প্রথম গৃহবধূকে এলোপাথারি মারধর করে৷ পরবর্তীতে আগ্ণেয়াস্ত্র থেকে গুলি চালায়৷ গুলির আঘাতে গৃহবধূ গুরুতর আহত হয়৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top