News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলায় সুপ্রিম রায়, খুশি বিজেপি ও কংগ্রেস, রাজনৈতিক বলল সিপিএম
Image

অযোধ্যা মামলায় সুপ্রিম রায়, খুশি বিজেপি ও কংগ্রেস, রাজনৈতিক বলল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেস স্বাগত জানিয়েছে৷তবে, ব্যতিক্রমী ভূমিকা নিয়েছে সিপিএম৷ এদিন সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় রায় ঘোষণার পর ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেস উভয় রাজনৈতিক দল সন্তোষ প্রকাশ করেছে৷ তেমনি, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনও ওই রায়কে স্বাগত জানিয়েছেন৷ কিন্তু, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ দাবি করেন, অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট রাজনৈতিক রায় দিয়েছেন৷ অবশ্য তাঁর দলেরই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বিধায়ক মবস্বর আলী ওই রায় নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সিপিএমের নিজস্ব অবস্থান সকলের কাছে তুলে ধারা হয়নি৷ তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, সুপ্রিম কোর্ট সমস্ত দিক বিবেচনা করেই রায় দিয়েছে৷ তাই ওই রায়কে তিনি স্বাগত জানিয়েছেন৷


আজ অযোধ্যা মামলার রায় ঘোষণার পর বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ জসিমউদ্দিন বলেন, ১৩০ কোটি দেশবাসীর মঙ্গলের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে৷ তাঁর কথায়, দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হয়েছে৷ অযোধ্যা মামলায় সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি৷ তাঁর দাবি, ওই রায়ে কার্যকর্তারা ভীষণ খুশি৷ তিনি জানান, সারা ত্রিপুরায় ওই রায়ের মতামত সংগ্রহ করা হয়েছে৷ কিন্তু, কোথায় কেউই আপত্তি প্রকাশ করেননি৷ তাঁর বক্তব্য, ওই রায় সকলের মাথা পেতে নেওয়া উচিত৷ তিনি সকলের কাছে ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷
এদিন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একটি সমস্যার আজ নিস্পত্তি হয়েছে৷ সবর্োচ্চ আদালতের রায়কে স্বাগত৷


এদিকে, প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের নেতা আইনজীবী জয়দুল হোসেন সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিয়ে বলেন, অযোধ্যা মামলা নিয়ে যে রায় ঘোষণা হয়েছে তাতে কংগ্রেস দ্বিমত পোষণ করে না৷ বরং এই রায়কে কংগ্রেস স্বাগত জানাচ্ছে৷ তিনি বলেন, রাজ্যে শান্তি সম্প্রীতিতে এই রায়ের ফলে কোন বিরূপ প্রভাব পড়ুক, কংগ্রেস তা চায় নাা৷


কিন্তু, ওই রায় নিয়ে ব্যতিক্রমী অবস্থান নিয়েছে সিপিএম৷ সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ বলেন, আর্কেলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টকে ভিত্তি করে বহু পুরোনো অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে বিচার করল বুঝা যায়নি৷ তিনি বলেন, যেখানে রাম মন্দির স্থাপনের কথা বলা হচ্ছে সেখানে বাবরের প্রতিকৃতি ছিল৷ ৪০০ বছরের পুরোনো প্রমাণ কতটা উদ্ধার করা সম্ভব হয়েছে, সন্দেহ প্রকাশ করেছেন গৌতমবাবু৷ তিনি এদিন জোর গলায় বলেন, অযোধ্যা মামলায় রাজনৈতিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top