News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হতে দেবে না কংগ্রেস : জয়রাম রমেশ
Image

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হতে দেবে না কংগ্রেস : জয়রাম রমেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে কোনভাবেই পাস করতে দেওয়া হবে না৷ কারণ, ওই বিল সংবিধান বিরোধী৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ৷ তিনি বিজেপিকে নিশানা করে বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল দেশকে বিভাজিত করবে৷ সমাজকে ভেঙে খানখান করে দেবে৷


আজ এআইসিসি-র ছয় সদস্যের একটি দল ত্রিপুরায় এসেছে৷ মূলত, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং কর্মকর্তাদের কাছ থেকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মতামত জানতেই তাঁরা এসেছেন৷ এদিন জয়রাম রমেশ বলেন, মণিপুর এবং মেঘালয় সফর শেষে আজ আমরা ত্রিপুরায় নির্দিষ্ট কিছু বিষয়ে মানুষের মতামত জানতে এসেছি৷ তিনি জানান, মণিপুরে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে৷ তেমনি, মেঘালয়ে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল ও সেফটি সিকিউরিটি এক্ট নিয়ে আলোচনা করেছি৷ তিনি জানান, আজ ত্রিপুরায় নাগরিকত্ব সংশোধনী বিল, ব্রু শরণার্থী এবং বর্তমান রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় হয়েছে৷


জয়রাম রমেশের কথায়, কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলের ১০০ শতাংশ বিরোধীতা করে৷ রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নীতিগত কারণেই কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করছে, দাবি করেন তিনি৷ জয়রাম রমেশ বলেন, ওই বিল সম্পূর্ণ সংবিধান বিরোধী৷ কারণ, ওই বিল সংবিধানের ধারা ১৪ এবং ধারা ২১ উলঙ্ঘন করেছে৷ তাই, কংগ্রেস সংসদের ভেতরে এবং বাইরে ওই বিলের বিরোধিতা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷


তাঁর দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল দেশের ধর্ম নিরপেক্ষ ভাবনায় আঘাত করবে৷ শুধু তাই নয়, ওই বিল গান্ধীজির ভারতকেও ধবংসের দিকে নিয়ে যাবে৷ এদিকে, এনআরসি নিয়েও বিজেপিকে সমালোচনায় বিঁধেছেন তিনি৷ তাঁর কথায়, এনআরসি চালু করা হয়েছিল অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করার লক্ষ্যে৷ কিন্তু, এখন ওই এনআরসি মানুষের মধ্যে বিভাজনে ব্যবহৃত হচ্ছে৷ তাঁর কথায়, এনআরসি চালু করার আগে যথেষ্ট পরিমানে হোম ওয়ার্ক করে উচিত ছিল৷ শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে এনআরসি চালু হলে তবেই আজ যে সমস্যা দেখা দিয়েছে তা সহজে এড়ানো সম্ভব হত৷ তাঁর সাফ কথা, নীতিগতভাবে এনআরসি নিয়ে কংগ্রেসের কোন আপত্তি নেই৷ কিন্তু ভারতের বিভাজনে তা ব্যবহৃত হলে তাতে আপত্তি থাকবে কংগ্রেসের৷


এদিন তিনি বলেন, সংসদে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ ফলে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানো তাঁদের পক্ষে খুবই সহজ৷ তবুও, কংগ্রেস সংসদে ওই বিলের তীব্র বিরোধিতা জানাবে৷ শুধু তাই নয়, ওই বিল আটকানোর জন্য ইতিমধ্যে রূপরেখা তৈরি করা শুরু করেছে কংগ্রেস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top