News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে সন্ত্রাসবাদের ব্যাপকতা বোঝার জন্যই ইউরোপীয় প্রতিনিধি দলের কাশ্মীর সফর, জানাল বিদেশমন্ত্রক
Image

কাশ্মীরে সন্ত্রাসবাদের ব্যাপকতা বোঝার জন্যই ইউরোপীয় প্রতিনিধি দলের কাশ্মীর সফর, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : ভারত কীভাবে সন্ত্রাসবাদের দ্বারা আক্রান্ত হয়ে চলেছে তা ব্যাখ্যা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের জম্মু ও কাশ্মীর নিয়ে যাওয়া। বৃহস্পতিবার এমনই দাবি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফ থেকে। পাশাপাশি ভারত তথা উপমহাদেশে বাস্তব পরিস্থিতি কি তাও অবগত করানো প্রতিনিধি দলের সদস্যদের বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।
বৃহস্পতিবার রবীশ কুমার জানিয়েছেন, ইউরোপীয় সংসদের সদস্যদরা কাশ্মীরের যাওয়ার ফলে বিষয়টি আন্তর্জাতিকীকরণ হয়নি। উল্টে সন্ত্রাসবাদ যে ভারতের জন্য সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে তা গোটা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।

এই সফরে আরও সুস্পষ্ট অবস্থান উপস্থাপন করে মুখপাত্র বলেছেন যে বিশ্বজুড়ে নেতারা ভারতে আসেন। এগুলি কখনও সরকারী এবং কখনও  ব্যক্তিগত সফর হয়।  বিদেশমন্ত্রক জাতীয় স্বার্থ বিবেচনায় করেই দুই ধরণের সফরকে সুবিধা প্রদান করে থাকে।  এ জন্য, মন্ত্রক এই ধরণের সফরের পিছনে উদ্দেশ্য, বিষয়বস্তু এবং বাস্তবিক অবস্থান বিবেচনা করে থাকে।  তিনি জানিয়েছেন, পররাষ্ট্রনীতির অধীনে নির্ধারিত লক্ষ্য পূরণে এবং বৃহত্তর সম্পর্ক বিকাশের জন্য বিদেশমন্ত্রক বিভিন্নভাবে কাজ করে।  এতে  মিডিয়া, সমাজ এবং এনজিওর পক্ষে কাজ করে এমন লোকেরও সহায়তা নেন।

মুখপাত্র জানিয়েছেন, ইউরোপীয় সংসদ সদস্যরা ভারত এবং এখানকার পরিস্থিতি জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন।  এই সংসদ সদস্যরা জম্মু ও কাশ্মীর সফর শেষে তাদের বিবৃতিতে বলেছিলেন যে তারা রাজ্যের বাস্তব পরিস্থিতি জানতে পেরেছেন এবং আরও জানতে পেরেছেন যে কীভাবে সন্ত্রাসবাদ ভারতের জন্য হুমকী হয়ে উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top