News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ওয়াই পি সিংহে’র বিরুদ্ধে
Image

পূর্ত ঘোটালায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ওয়াই পি সিংহে’র বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর ৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিংহে’র গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ ক্রাইম ব্রাঞ্চের ডিএসপির নেতৃত্বে একদল পুলিশ ইতিমধ্যে দিল্লি ছুটে গেছেন৷ আদালতের আদেশবলে ক্রাইম ব্রাঞ্চ দিল্লির নিকটস্থ গুরুগ্রামস্থিত ওয়াই পি সিংহের বাসভবনে তল্লাশি চালাবে৷ সূত্রের খবর, দিল্লি পুলিশের সহযোগিতায় ক্রাইম ব্রাঞ্চ ওয়াই পি সিংহকে জালে তুলতে তৎপর রয়েছে৷


পশ্চিম জেলা দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস রাজ্যের প্রাক্তন আমলা ওয়াই পি সিংহের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন৷ পাশাপাশি তার খোঁজে তল্লাশি চালাতে ক্রাইণ ব্রাঞ্চকে অনুমতি দিয়েছে৷ ওয়াই পি সিংহ রাজ্যে তার কর্মজীবনের অন্তিম সময়ে টিপিএসসি’র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ২০০৮ সালে পূর্ত দপ্তরের তিনি প্রধান সচিবের দায়িত্বে ছিলেন৷

ওই সময়ই পূূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, পূর্ত দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিক সহ ওয়াই পি সিংহের নাম জড়িয়েছে৷ ইতিমধ্যে, ক্রাইম ব্রাঞ্চ সুনীল ভৌমিক ও বাদল চৌধুরীকে গ্রেফতার করেছে৷ দুজনই বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ওই ঘোটালায় তিনজন অভিযুক্তের মধ্যে অন্তিম ব্যক্তি ওয়াই পি সিংহকে জালে তুলতে এখন ক্রাইম ব্রাঞ্চ ভীষণ তৎপর হয়েছে৷


সূত্রের খবর, ক্রাইম ব্রাঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও ওয়াই পি সিংহকে গ্রেফতার করার জন্য অনুমতি নিয়েছে৷ ধারনা করা হচ্ছে, খুব শীঘ্রই পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হবে৷ প্রসঙ্গত, ত্রিপুরার ইতিহাসে এই প্রথম প্রশাসনের শীর্ষ পদে থাকা কোনও আধিকারীককে দুর্নীতি মামলায় পুলিশ গ্রেফতার করতে চলেছে৷ ওয়াই পি সিংহকে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করতে সক্ষম হলে ত্রিপুরায় নজির স্থাপন হবে বলেও মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top