News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান চালু হল উড়ালপুল
Image

প্রতীক্ষার অবসান চালু হল উড়ালপুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ বহু প্রতীক্ষার অবসান হল আজ৷ জৌলুস ছাড়াই চালু হয়ে গেল ত্রিপুরার প্রথম উড়ালপুল৷ আজ নরসিংগড়ে অবস্থিত দৃষ্টিহীন সুকলের পড়ুয়াদের হাত দিয়ে উদ্বোধন হয়েছে উড়ালপুলের৷ সে সময় ছিলেন না মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্যই৷ শুক্রবার বিকেল চারটায় সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উড়ালপুল৷ মূহর্তের মধ্যেই বাইক এবং ছোট গাড়ির যাতায়াত শুরু হয়ে যায়৷ মূলত, দুর্গাপূজায় আগরতলায় যানজট এড়াতেই তড়িঘড়ি উড়ালপুলটি ত্রিপুরাবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে৷


তিন বছর আগে ওই উড়ালপুলের নির্মাণকাজ শুরু হয়েছিল৷ নির্মাণ কাজে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হয়েছে৷ উড়ালপুলটি শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল৷ কারণ, নির্মাণকারী সংস্থা নাগার্জুনা কনস্ট্রাকশন কোম্পানির খ্যাতি ছিল না দেশে৷ অভিযোগ, ওই সংস্থা বহু জায়গায় কালো তালিকাভুক্ত হয়েছে৷ পূর্বতন বামফ্রন্ট সরকার তবুও ওই সংস্থাকেই কাজের বরাত দেওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্ক ক্রমশ বেড়েছে৷ তাছাড়া, উড়ালপুলটি নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণেও বিস্তর জলঘোলা হয়েছে৷ কারণ, উড়ালপুল নির্মাণে বহু মানুষের বাড়িঘর প্রশাসন ভেঙে দিয়েছে৷ অবশ্য তারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে দোকানপাট, বাড়িঘর তুলেছিলেন৷ তাই, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ওই সব বাড়িঘর, দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়ে উড়ালপুলের জন্য জমির ব্যবস্থা করেছিল৷


তাতেও বিতর্ক পিছু ছাড়েনি উড়ালপুলের৷ নির্মাণ কাজের গুণমান নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে৷ তবে, বহিঃরাজ্যের অভিজ্ঞ সংস্থা দিয়ে গুণমান এবং নিরাপত্তা যাচাইয়ের পর উড়ালপুলিট ব্যবহারের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে৷ কিন্তু এরই মধ্যে অনিয়মের অভিযোগে উড়ালপুলের নির্মাণকাজ নিয়ে তদন্ত শুরু করেছে ত্রিপুরা সরকার৷ প্রাক্তন পূর্তমন্ত্রী-সহ পূর্ত দফতরের পাঁচ আমলার বিরুদ্ধে দুর্নীতির দায়ে তদন্ত চলছে৷ ইতিমধ্যে ত্রিপুরা পুলিশ চার্জশিটও জমা দিয়েছে৷ তাছাড়া, পূর্ত দফতরের তিন প্রাক্তন আমলাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাদের মধ্যে দুজন জামিনে ছাড়া পেয়েছেন৷ ১ জন ১১ অক্টোবর পর্যন্ত জেল হাজতে রয়েছেন৷ এতসব বিতর্কের মাঝেই আজ উড়ালপুল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে৷


এদিন, উড়ালপুলে দাঁড়িয়ে অনেককে সেলফি নিতে দেখা গেছে৷ তাছাড়া গাড়ি কিবা বাইক থেকে ফেসবুক লাইভ ভিডিও করতে অনেকেই ব্যস্ত ছিলেন৷ জনৈক বাইক চালক বলেন, আজ সবটাই স্বপ্ণের মত মনে হচ্ছে৷ তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মাটি থেকে আস্তে আস্তে আকাশে উঠে যাওয়া যেন চোখে বিশ্বাস করতে পারছিলাম না৷ তাঁর কথায়, আগরতলার মুকুটে আরও একটি পালক যুক্ত হল আজ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top