News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রেলের সাম্রাজ্য বিস্তারের কৃতিত্ব জোট সরকারকে দিতে নারাজ মানিক দে
Image

রাজ্যে রেলের সাম্রাজ্য বিস্তারের কৃতিত্ব জোট সরকারকে দিতে নারাজ মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর ৷৷ রাজ্যে রেলের সাম্রাজ্য বিস্তারের পুরো কৃতিত্ব বিজেপি-আইপিএফটি জোট সরকারকে দিতে নারাজ প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে৷ তাঁর দাবি, সাব্রুম পর্যন্ত রেল সম্প্রসারণ এবং ডেমো ট্রেনের পরিকল্পনা বামফ্রন্ট আমলেই সূচনা হয়েছিল৷ তাঁর আরও দাবি, রাজ্যে রেল পরিষেবার বিস্তারে রাজ্যবাসীরও যথেষ্ট অবদান রয়েছে৷


বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন, সাব্রুম পর্যন্ত রেল লাইনের অনুমোদনের জন্য ১৯৯৬ সালে তদানিন্তন বামফ্রন্ট সরকারের তরফে দিল্লির কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সাথে কথা হয়েছিল৷ কিন্তু, রেলের অগ্রগতি খুবই ধীরলয়ে হয়েছে৷ তাই, রাজ্যে রেল অনের বিলম্বে এসেছে৷ তিনি বলেন, ইউপিএ সরকারের আমলেই ত্রিপুরায় রেল সংযোগে অনুমোদন দেওয়া হয়েছিল৷ কিন্তু, কার্যকরের ক্ষেত্রে অনেকটাই বিলম্ব হয়েছে৷


মানিক দে বলেন, বামফ্রন্ট সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরায় প্রথম মিটার গেজ ট্রেন ২০০৮ সালে এসেছে৷ তাঁর দাবি, এরপর থেকে ধারাবাহিক ভাবে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে রেল লাইনের রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলেই মিটার গেজ থেকে ব্রজগেজে রূপান্তর হয়েছে৷ শুধু তাই নয়, আগরতলা রেল স্টেশনে ডেমো ট্রেনের জন্য সেড নির্মাণ বামফ্রন্ট সরকারের চেষ্টাতেই সম্ভব হয়েছে৷ মানিক দে বলেন, ডেমো ট্রেন সম্পর্কে খুব একটা ধারনা ছিল না৷ কিন্তু, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার হরপাল সিংহের পরামর্শে দিল্লি কাছে ডেমো ট্রেন নিয়ে তদ্বির করা হয়েছিল৷
মানিক দে’র কথায়, অতীত ছাড়া বর্তমান সম্ভব নয়৷ তেমনি বর্তমানকে বাদ দিয়েও ভবিষ্যৎ অসম্ভব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top