News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-সিপিএমের ছায়া-জোট প্রকট হয়েছে, কটাক্ষ প্রদেশ বিজেপির
Image

কংগ্রেস-সিপিএমের ছায়া-জোট প্রকট হয়েছে, কটাক্ষ প্রদেশ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরায় কংগ্রেস-সিপিএমের ছায়া-জোট ছিল৷ আজ তা আবারও প্রকট হয়েছে৷ রবিবার সন্ত্রাসের অভিযোগ এনে কংগ্রেস- সিপিএমের অবরোধকে এভাবেই কটাক্ষ করেছে বিজেপি৷ প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, উপনির্বাচনকে ঘিরে এত আগে থেকে ষড়যন্ত্র শুরু হবে ধারণা ছিল না৷ বিধায়ক সুশান্ত চৌধুরী কটাক্ষ করে বলেন, কংগ্রেস-সিপিএম উপনির্বাচনে হাত মিলিয়েছে৷ সেই ছবি সকলেই দেখছেন৷


সাংবাদিক সম্মেলনে নবেন্দুবাবু বলেন, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে ধারণার প্রতিফলন দেখা যাচ্ছে৷ তাঁর কটাক্ষ, ওই দুই দলের মধ্যে ছায়া-জোট ছিল, আজ তা ফের প্রকট হয়েছে৷ তাঁর দাবি, বিরোধীরা ষড়যন্ত্র শুরু করেছেন৷ গতকাল রাতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এর পেছনেও ষড়যন্ত্র রয়েছে৷ তিনি বলেন, ভোটের দিন এ-ধরণের ঘটনা ঘটবে বলে আগাম খবর ছিল৷ কিন্তু এত আগে ষড়যন্ত্র শুরু হবে সেই ধারণা ছিল না৷


তার কথায়, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও অবরোধ কীভাবে সংগঠিত হয়েছে সেই চিন্তা অস্বাভাবিক বলে মনে হচ্ছে না৷ তাঁর দাবি, আইন ভেঙে অবরোধ করেছেন বিরোধীরা৷ মূলত, ত্রাসের বাতাবরণ তৈরি করতেই সিপিএমের প্রত্যক্ষ মদতে ওই ঘটনাগুলি ঘটানো হচ্ছে৷ এতে কংগ্রেস অগ্রণী ভূমিকা নিয়েছে৷ তাঁর দাবি, হামলা হয়েছে বলে বিরোধীরা অসত্য তথ্য উপস্থাপন করছেন৷


এদিন তিনি নির্বাচন কমিশনের কাছে অবরোধকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷ তাঁর আরও দাবি, কংগ্রেস-সিপিএম নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে৷
বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, আজ বাধারঘাট কেন্দ্রে কংগ্রেস এবং সিপিএমকে একসাথে দেখা গেছে গিয়েছে৷ তাঁরা রাজ্যের পরিস্থিতি অশান্ত করে তোলার জন্য এককাট্টা হয়েছে৷ তাঁর অভিযোগ, ইতিহাসে কংগ্রেস-সিপিএমের মিতালীর নিদর্শন রয়েছে৷ তবে, তাঁদের ষড়যন্ত্র সচেতন ত্রিপুরাবাসী ভেস্তে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top