News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই
Image

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ শনিবার মধ্যরাতে পানিসাগর থানা এলাকায় বটরাশিতে ভাড়া বাড়িতে থাকা এক গৃহবধূর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে৷ স্বামী পেশাগত কাজে বাড়ির বাইরে থাকায় ছেলে এবং ভাসুরকে নিয়েই গৃহবধূ ঐ বাড়িতে থাকেন৷ মধ্যরাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হলে বটরাশি এলাকারই এক দোকানী কামাল হোসেন গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে৷

গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা বের হয়ে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন৷ তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে আটকে রাখা হয়৷ খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ ধর্মনগর মহিলা থানার পুলিশ এসে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷


এদিকে একের পর এক রাজ্যে ধর্ষণ ও নারী গঠিত অপরাধের কারণে ত্রিপুরা রাজ্য অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে৷ প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও৷ উত্তর জেলার কদমতলা থানা এলাকায় ফের ধর্ষণের ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top