News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমকে যারা ক্ষমতায় এনেছিল তারাই আজ আমায় প্রশ্ণ করছে : মুখ্যমন্ত্রী
Image

সিপিএমকে যারা ক্ষমতায় এনেছিল তারাই আজ আমায় প্রশ্ণ করছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে সিপিএমকে যারা ক্ষমতায় এনেছিল তারাই এখন প্রশ্ণ করছে৷ সরকারের সমালোচনার চেষ্টা করছে৷ যারা বিধানসভায় বারের লাইসেন্স নিয়ে প্রশ্ণ তুলছেন তাদের রাজনৈতিক ইতিহাস রাজ্যবাসী জানেন৷ শুধু তাই নয় নেশা কারবারিদের সাথে কাদের সখ্যতা রয়েছে এবং কারা ধৃত নেশা কারবারিদের ছেড়ে দেওয়ার সুপারিশ করেন৷ তাদের নাম প্রকাশ করলে তারা মুখ দেখাতে পারবে না বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজ রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা সরকারের তথ্য সংসৃকতি দপ্তর আয়োজিত রাজ্যস্তরীয় নাট্যোৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন করে মদের লাইসেন্স প্রদান বিষয়ে উৎপন্ন বিতর্ক নিয়ে আলোচকদের জবাব দিলেন৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, যারাই বিধানসভায় এইধরনের প্রশ্ণ তুলেছেন তাদের আমি বলতে চাই যে প্ররোচনায় আমি পা দেবো না, রাজ্যের জনগণের কথায় আমি উঠব আর বসব৷ আমি নতুন কিছু করিনি, পুরনো সিস্টেমকেই সাজানোর চেষ্টা করছি৷ বারের লাইসেন্স দিয়ে আমরা অভিভাবকদের তার মেয়ে বা ছেলেকে শহরের যত্রতত্র ছড়িয়ে থাকা উশৃঙ্খলদের থেকে সুরক্ষার ব্যবস্থা করছি মাত্র৷


আমরা পরীক্ষামূলকভাবে এই বারগুলিকে সুযোগ দেব৷ বারগুলিতে সিসিটিভি ক্যামেরা, পুলিশ ও অন্যান্য সুরক্ষার ব্যবস্থা রাখছি যাতে করে কোন ধরনের কোন অবৈধ কাজ না ঘটে৷ আগরতলাবাসী সবাই জানে কোন কোন হোটেলে এইসব অবৈধ ব্যবসা চলে কিন্তু কেউ এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়নি৷ আমার সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গিয়েই পদক্ষেপটি নিয়েছে৷ আমার কাছে বহু লোকের তরফ থেকে সুপারিস এসেছে যারা আমায় বিভিন্ন সময় নেশা কারবারিদের ছেরে দেওয়ার জন্য সুপারিস করেছে কিন্তু আমি সেটা হতে দেইনি৷ তাদের যদি নাম বলে দেই তাহলে ওরা মুখ দেখাতে পারবে না৷


তিনি ইতিহাস টেনে আরও বলেন যে এ রাজ্যে কমিউনিষ্ট পার্টির আবির্ভাবের কারণ ঐসব নেতারাই৷ হোক সে সিএফডি-র সরকার, জনতা দলের সরকার, কারা এই রাজ্যে সিপিএম কে ফায়দা করে দিয়েছিল তা রাজ্যবাসী জানে৷ যারা এই রাজ্যকে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে কমিউনিষ্টদের হাতে তুলে দিয়ে ২৫ বছর পেছনে ঠেলে দিয়েছিল তারাই আজ বিধানসভায় আমাকে প্রশ্ণ করে৷ আমি নেশামুক্ত ত্রিপুরা গড়ব এবং এই সংকল্পে আমি অটল৷


মুখ্যমন্ত্রী রাজ্যের সব ধরনের শিল্পের প্রতি গুরুত্ব দিয়ে বলেন যে, যতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের শিল্পের কমার্শিয়ালাইজেশন হবে না ততদিন পর্যন্ত এদের মেয়াদ দীর্ঘায়িত হবে না৷ আর সরকার কমার্শিয়ালাইজেশন করতে পারবেনা তবে অবশ্যই উৎসাহিত করতে পারবে৷ কমার্শিয়ালাইজেশনের্ মাধ্যমে রোজগার সৃষ্টি করতে হবে এবং তবেই ঐ শিল্প উন্নত হতে পারবে৷ আমাদের নতুন সরকার আসার পর কালচারেল হাব, হেল হাব, আইটি হাবের কথা বলছে এবং সেই মোতাবেক অর্থও বরাদ্দ হচ্ছে৷ বিভিন্ন একাডেমীকে আমন্ত্রন করা হচ্ছে এবং নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমিকে আলাদা জায়গা করে দেওয়া হয়েছে যেখান থেকে তারা কাজ করছে৷


সত্যজিত রায় ফাউন্ডেশনেরও একটা ব্যবস্থা করা হয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলে কোন কালচারেল হাব নেই কিন্তু আমাদের ত্রিপুরাতে প্রাকৃতিক, ভৌগোলিক সব ধরনের বাতাবরন রয়েছে৷ কিন্তু পূর্বতন সরকার কালচারেল হাব বানানোর কোন উদ্যোগ নেয় নি৷ ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাষ্ট্রী রয়েছে মহারাষ্ট্রে, ফিল্ম ইন্ডাষ্ট্রী৷ কিন্তু সেখানে সরকার কোন ভূমিকাতে নেই শুধু তার জন্যে পরিকাঠামো তৈরি করে দিয়েছে সরকার৷ ত্রিপুরা রাজ্যের কাছে ছিলেন দুইজন কিংবদন্তী সঙ্গীত শিল্পী এস ডি বর্মন ও আর ডি বর্মন কিন্তু পূর্বতন সরকার তাদেরকে অবহেলিত করে রেখেছিল৷ তাই আজ আমি বলছি আপনারা এগিয়ে আসুন, কলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিক্ষা করার দরকার নেই, একবার সংকল্প করুন দেখবেন সফলতাও পেয়ে যাবেন৷ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পীকার শ্রী বিশ্ববন্ধু সেন, বিধায়ক আশিষ সাহা ও তথ্য সংসৃকতি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top