News Flash

  • Home
  • Uncategorized
  • বিট পেট্রোলিংয়ের বড় সাফল্য ৪ কুখ্যাত চোর ধৃত কৈলাসহরে
Image

বিট পেট্রোলিংয়ের বড় সাফল্য ৪ কুখ্যাত চোর ধৃত কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ বিট পেট্রোল ব্যবস্থা চালু করার পর ঊনকোটি জেলার কৈলাসহরে বড় ধরনের সাফল্য পেড়েছে পুলিশ৷

কৈলাসহর থানার বিট পেট্রোলিং চলাকালে গতকাল গভীর রাতে ৪ চোরকে পাকড়াও করা সম্ভব হয়েছে৷ তারা বড় ধরনের চুরির ঘটনা সংগঠিত করার জন্য কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে ওৎপেতে বসেছিল৷ নাইট বিট পেট্রোলিং দেবার সময় কনস্টেবল নকুল মালাকার লক্ষ্য করেন মহাবিদ্যালয়ের মাঠে কিছু সন্দেহভাজন লোক অবস্থান করছে৷ তারই তৎপরতায় কৈলাসহর থানার পুলিশ এসে এই চক্রটিকে জালে তুলতে সক্ষম হয়৷ তাদের কাছ থেকে সাঁটার ও তালাকাটার যন্ত্রপতিসহ অন্যান্য কিছু আপত্তিকর জিনিষপত্র উদ্ধার হয়েছে৷ আটক ৪ যুবককে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ৷ বড় ধরনের চুরির প্রয়াস ব্যর্থ করেছিল কৈলাসহর থানার পুলিশ৷

কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠ থেকে সন্দেহভাজন ৪ যুবককে গত গভীর রাতে পাকড়াও করে এই সাফল্য পায় পুলিশ৷ তাদের কাছ থেকে দোকানের সাঁটার ও তালা কাটার বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে৷
আটক ৪ যুবক হল সুনীল দেববর্মা, মন্টু দেববর্মা, নির্মল দাস ও দীপক দেববর্মা৷ তাদের কাছ থেকে একটি অটো রিক্সাও আটক করা হয়৷ চুরির কাজে ব্যবহারের জন্যই অটোটি নিয়ে গিয়েছিল তারা৷ আটক ৪ যুবক জিজ্ঞাসাবাদে পুলিশেণ কাছে স্বীকার করেছে কৈলাসহর সেন্ট্রাল রোডে মোবাইল ফোনের দোকানে চুরির উদ্দেশ্যে তারা পরিকল্পনা করেছিল৷ এর আগেও তারা একাধিক চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে৷ তাদের বাড়ি কৈলাসহরের চিনি বাগান এলাকায়৷ কৈলাসহর থানার ওসি জানান, সম্প্রতি রাজ্য সরকার বিট পেট্রোল প্রকল্পে যে মোটর বাইক প্রদান করেছে সেই মোটর বাইকে পেট্রোলিং করার সময়ই পুলিশ এই চোরচক্রকে আটক করতে সক্ষম হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কৈলাসহর থানার ওসি জানিয়েছেন৷ রাজ্য সরকার রাজ্যে অপরবি প্রবনতা কমানোর জন্য পুলিশী টহল ব্যবস্থায় আরও গতি আনার লক্ষ্যে ‘বিট পেট্রোল’ প্রকল্পে প্রথম ধামে রাজ্যের বিভিন্ন থানায় ২৬১টি মোটর বাইক প্রদান করেছে৷


গত ১২ আগস্ট মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে এই প্রকল্পের সূচনা করে বাইক গুলি পুলিশের হাতে তুলে দেন৷ তিনি আশা ব্যক্ত করেছিলেন পুলিশী টহল ব্যবস্থায় এই বাইক গুলি দারুণভাবে সহায়তা করবে৷ এর সঠিক ব্যবহারের উপরও মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেছিলেন৷ মুখ্যমন্ত্রীর সেই প্রত্যাশা অনেকাংশেই বাস্তবায়িত হতে শুরু হয়েছে৷ কৈলাসহরে চোরচক্রকে পাকড়াও করার ক্ষেত্রে বাইকবাহী পুলিশই সাফল্যের অধিকারী৷ গতকাল রাত ২টা নাগাদ কনস্টেবল নকুল মালাকার বাইক নিয়ে নাইট পেট্রোলিং এ বের হয়েছিল৷ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে কিছু সন্দেহভাজন যুবককে দেখে তিনি থানায় ফোন করে বিষয়টি জানান৷ সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ ছুটে গিয়ে সাফল্য পায়৷ মহাবিদ্যালয়ের চুরির ঘটনা সংগঠিত করার জন্য৷ কিন্তু তাদের সেই প্রয়াস ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক ৪ যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ অটো রিক্সাটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ অটোর চালক নির্ভর দাস নিজেই মালিক৷ যে এই চোরচক্রে সরাসরি জড়িত৷ চুরির ঘটনা সংগঠিত করে অটো করে মালপত্র নিয়ে যাবার পরিকল্পনা করা হয়েছিল৷ পুলিশের এই ভূমিকায় খুশী কৈলাসহরবাসী৷ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা জানান, গত বেশ কিছুদিন ধরেই কৈলাসহরে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলছিল৷ তাতে রাতের ঘুম উঠে গিয়েছিল৷ রাত্রিকালীন পুলিশী টহল আরও বাড়ানার দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top