News Flash

  • Home
  • Uncategorized
  • ৮০০ কোটির দুর্নীতি, কাল ফের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে তলব ভিজিলেন্সের
Image

৮০০ কোটির দুর্নীতি, কাল ফের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে তলব ভিজিলেন্সের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ পূর্ত দপ্তরে ৮০০ কোটি টাকার দুর্নীতি মামলায় আগামী ২২ আগস্ট ফের ত্রিপুরার প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান সি পি আই (এম) বিধায়ক বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভিজিলেন্স৷ এ-নিয়ে তৃতীয় দফায় ভিজিলেন্স বাদল চৌধুরীকে ডেকেছে৷


ইতিপূর্বে দুই দফায় ভিজিলেন্স বাদল চৌধুরীকে তলব করেছিল৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাদল চৌধুরী ভিজিলেন্সকে এড়িয়ে গিয়েছিলেন৷ তিনি সেপ্ঢেম্বরে ভিজিলেন্সের সাথে দেখা করতে পারবেন বলে জানিয়েছিলেন৷
উল্লেখ্য, বাদল চৌধুরীর বিরুদ্ধে আগরতলা প্রথম ফ্লাইওভার নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং পূর্ত দপ্তরের বিভিন্ন কাজে প্রায় ৮০০কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে৷


গত ৫ আগস্ট আগরতলা এ ডি নগরস্থিত সিআইডি অফিসে বাদল চৌধুরীকে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় ধরে জেরা করেছিল ক্রাইম ব্রাঞ্চ৷ জেরা শেষে বেরিয়ে আসার সময় তিনি সংবাদ মাধ্যমকে জানান ফ্লাইওভার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এদিন তাকে জিজ্ঞাসাবাদ করেছে ক্রাইম ব্রাঞ্চ৷

সব প্রশ্ণের ঠিকঠাক উত্তর দিয়েছেন বলে দাবি করেছিলেন তিনি৷ সাথে তিনি স্বীকার করেছিলেন, ৮০০কোটি টাকা আরও একটি অভিযোগের মামলা রয়েছে তার বিরুদ্ধে৷ সেই অভিযোগের মামলার জিজ্ঞাসাবাদ শুরু হয়নি বলেও সেদিন জানিয়েছিলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top