News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন শনাক্তকরণে ফের আসছে মিজোরামের প্রতিনিধি দল

রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন শনাক্তকরণে ফের আসছে মিজোরামের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের শনাক্তকরণে মিজোরাম সরকারের এক প্রতিনিধি দল আগামী সপ্তাহে রাজ্যে আসছে ৷ চূড়ান্ত পর্যায়ের শনাক্তকরণেই তাঁরা ত্রিপুরায় আসছেন বলে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের জনৈক আধিকারিক জানিয়েছেন৷ তাঁর কথায়, রিয়াং শরণার্থীদের মধ্যে এখনও কয়েকজনকে শনাক্ত করা হয়নি৷ তাই মিজোরাম সরকারের প্রতিনিধিরা ফের ত্রিপুরায় আসছেন৷


ওই আধিকারিকের বক্তব্য, প্রায় ২০০ রিয়াং শরণার্থী দাবি করেছেন তাঁরা মিজোরামের স্থায়ী বাসিন্দা৷ কিন্তু, তাঁদের এখনও শনাক্ত করা হয়নি৷ ফলে, মিজোরাম সরকার পুনরায় শনাক্তকরণ প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে৷ তাঁর কথায়, এই দফায় চূড়ান্ত শনাক্তকরণ প্রক্রিয়া গ্রহণ করা হবে৷ তিনি জানান, উত্তর ত্রিপুরা জেলায় ছয়টি শরণার্থী শিবিরে ৪,২৭৮ পরিবারের ২৬ হাজার ১২৮ জন শরণার্থীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে৷ তাঁদের শীঘ্রই মিজোরামে প্রত্যাবর্তনে উদ্যোগ নেবে মিজোরাম সরকার৷

এদিকে মিজোরামের গৃহসচিব জানান, ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীরা স্বভূমে ফিরে আসতে প্রস্তুত৷ এখন আনুষ্ঠানিকভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে৷ তিনি জানান, চুক্তি অনুযায়ী প্রত্যেক রিয়াং পরিবারকে কেন্দ্রীয় সরকার ৪ লক্ষ টাকা অনুদান দেবে৷ তাছাড়া, ঘর নির্মাণে প্রতি পরিবারপিছু দেড় লক্ষ টাকা এবং মাসে ৫,০০০ টাকা ও বিনামুল্যে রেশন সামগ্রী দু বছর পর্যন্ত দেওয়া হবে তাঁদের৷ সাথে তিনি যোগ করেন, রিয়াং শরণার্থীদের পর্যাপ্ত নিরাপত্তাও মিজোরাম সরকার সুনিশ্চিত করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top