News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার উপ-নির্বাচনে রাজস্থান থেকে জয়ী মনমোহন সিং
Image

রাজ্যসভার উপ-নির্বাচনে রাজস্থান থেকে জয়ী মনমোহন সিং

জয়পুর, ১৯ আগস্ট (হি. স.) : রাজ্যসভার উপ-নির্বাচনে রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোমবার বিকেল তিনটে পর্যন্ত বিরোধীরা মনোনয়ন তুলে নেওয়ায় কংগ্রেস প্রার্থীকেই জয়ী হিসাবে ঘোষণা করা হয়। উপ-নির্বাচনের এই ফলাফল ঘোষণার পর প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

ফের রাজ্যসভায় আসছেন মনমোহন সিং। রাজ্যসভার উপ-নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে এই কেন্দ্র থেকে জয়ী হন রাজ্য বিজেপি সভাপতি মদনলাল সইনি। সেই সময় রাজ্যের শাসন ক্ষমতা ছিল বিজেপির হাতে। তাঁর মৃত্যুর পরে আসনটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে রাজস্থানের মসনদে বসেছে কংগ্রেস। উপ-নির্বাচনে কোনও মনোনয়ন দেয়নি বিজেপি ও অন্যান্য বিরোধীরা। এদিন শেষ সময়সীমা বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন না পড়লে কংগ্রেস প্রার্থী মনমোহন সিংকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top