News Flash

  • Home
  • Uncategorized
  • শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ জামাতার
Image

শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ জামাতার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ আগস্ট৷৷ শ্বশুরবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী রাজশ্রী শর্মাকে খুন করতে গিয়েছিল স্বামী মধুসূদন গোস্বামী৷ মেয়েকে ঘাতক জামাতার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই খুন হয়েছেন শাশুড়ি অর্চনা শর্মা (৫৫)৷ ঘটনা সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় আজ, রবিবার সকাল প্রায় দশটা নাগাদ সংঘটিত হয়েছে৷ তবে শাশুড়ি-হন্তা জামাতা মধুসূদন পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার সদর ধর্মনগরের ভাগ্যপুর এলাকার বাসিন্দা প্রয়াত জনৈক সুখময় গোস্বামীর ছেলে মধুসূদন গোস্বামী ওরফে সমরেন্দ্রর সঙ্গে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বেলতলা রোডের বাসিন্দা প্রয়াত স্বপন শর্মার মেয়ে রাজশ্রী শর্মার বিয়ে হয়েছিল বছর সাতেক আগে৷ তাদের পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে৷ পারিবারিক কলহের জেরে উভয়ের মধ্যে বিগত এক বছর ধরে আদালতে বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) মামলা চলছে৷ তখন থেকে প্রায় বছর খানেক ধরে রাজশ্রী তাঁর পাঁচ বছরের একমাত্র ছেলেকে নিয়ে মায়ের বাড়ি চলে আসেন৷ মা ছাড়া আর কেউ তাঁর বাবার বাড়িতে নেই৷ বছর কয়েক আগে রাজশ্রীর বাবা স্বপন শর্মা মারা যান৷ এর পর তাঁর স্ত্রী অর্চনা গ্রামের গৃহস্থদের বাড়ি বাড়ি কাজ করে কোনরকমে জীবনযাপন করতেন৷

তাঁর চার মেয়ে৷ সকলের বিয়ে হয়ে গেছে৷ কিন্তু ছোট মেয়ের সাথে ডিভোর্স মামলা চলায় স্বামী গৃহ ছেড়ে তিনি চলে আসেন মায়ের কদমতলা বেলতলা রোডের বাড়িতে৷ আজ সকাল প্রায় ১০টা নাগাদ মধুসূদন গোস্বামী তার শ্বশুরবাড়ি অর্থাৎ অর্চনাদেবীর কদমতলা বেলতলা রোডের বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে অযথা বচসায় লিপ্ত হয়ে পড়ে৷ এক সময় সে দা দিয়ে কুপিয়ে মারতে যায় স্ত্রী রাজশ্রীকে৷ রাজশ্রী পালিয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে যায়৷ উদ্যত দা নিয়ে পিছনে ছুটে চলে মধুসূদন৷ ইত্যবসরে পাশের বাড়ির কাজ সেরে রাস্তা ধরে ঘরে ফিরছিলেন শাশুড়ি অর্চনা দেবী৷ তিনি জামাতার এই রুদ্র রূপ দেখে হতভম্ব হয়ে যান৷ ছুটে মেয়েকে বাঁচাতে গিয়ে উন্মত্ত জামাতার রোষের মুখে পড়েন তিনি৷ শাশুড়িকে পদাঘাত করে রাস্তার পাশে কৃষিজমিতে ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে সে৷ শাশুড়ি অর্চনার শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপ পড়ে৷ এক কোপ তাঁর গলায় পড়লে কিক্ষুক্ষণ ছটফট করতে করতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন শাশুড়ি অর্চনা শর্মা৷ তবে মধুসূদনের দায়ের কোপ পড়েছে স্ত্রী রাজশ্রী শর্মার ওপরও৷ তাঁর হাতে ও গলায় আঘাত লেগেছে৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷


এরই মধ্যে আশপাশের মানুষজন ছুটে আসেন৷ তবে এর আগে বেগতিক দেখে পালিয়ে যায় ঘাতক মধূসুদন গোস্বামী৷ ঘটনার বেশ কিছুক্ষণ পর কদমতলা থানায় দা-সহ আত্মসমর্পণ করে ঘাতক সমরেন্দ্র৷ তার মুখে সব শুনে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ৷ তাঁরা কৃষিখেত থেকে অর্চনা শর্মার মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করতে কদমতলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
এ ব্যাপারে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, ঘটনা সম্পর্কে খুনি মধুসূদন গোস্বামীর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫২, ৩২৬, ৩০৭, ৩০২ ধারায় ৪৮/১৯ নম্বরে মামলা রুজু করা হয়েছে৷ তদন্ত চলবে৷ বয়ান নেওয়া হবে তার স্ত্রী রাজশ্রীরও৷


এদিকে, ঝুলন্ত অবস্থায় পচা গলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য৷ ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত পুর্ব কামেশ্বর বরোইরতল ৫নং অয়ার্ড এলাকায়৷ ঘটনার বিবরনে যানা যায় ধর্মনগর পুর্ব কামেশ্বরের বরোইরথল এলাকায় রাস্তার পাশে জংগল থেকে দুরগন্ধ বেরোচ্ছিল৷এলাকাবাসীর সন্দেহ হয়৷ এলাকাবাসীর তরফ থেকে খবর সেওয়া হয় ধর্মনগর থানায়৷ ঘটনা স্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় রাস্তার পাশের জংগলে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি পুরুষের পচাগলা মৃত দেহ৷

যানা যায় এই এলাকারই নিপেন্দ্র দাস ৫৬ নামে এক ব্যক্তি পেশায় দিনমজুর গত ১৪ই আগস্ট থেকে নিখোঁজ প্রথমে ধারনা করা হয় ঝুলন্ত অবস্থায় যে মৃত দেহটি নিপেন্দ্র দাসের৷ খবর দেওয়া হয় নিপেন্দ্র দাসের পরিবার কে৷ তারপর নিপেন্দ্র দাসের ছেলে ছুটে আসে এবং মৃত দেহ দেখে জানায় এই মৃত দেহটি তার বাবা নিপেন্দ্র দাসের না তবে কাপর তার বাবার মতই৷ নিপেন্দ্র দাসের ছেলে অয়ন দাস পরিষ্কার ভাবে মৃত দেহটি চিহ্ণিত করতে না পারায় খবর লেখা পর্যন্ত মৃত দেহটী পরিচয় পাওয়া যায়নি৷ ঝুলন্ত অবস্থায় পচা গলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top