News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটনে বিকাশ, দেশবাসীকে রাজ্যে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী
Image

পর্যটনে বিকাশ, দেশবাসীকে রাজ্যে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে দেশবাসীকে প্রতিকূলতা সত্ত্বেও দেশের অন্তত ১৫টি পর্যটন ক্ষেত্রে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভাষণে তিনি উত্তর-পূর্বাঞ্চলকে নতুনভাবে আবিষ্কার করার আহ্বান জানিয়েছিলেন৷ সেই ডাকে সাড়া দেওয়ার জন্য দেশবাসীকে ত্রিপুরায় ঘুরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এক ট্যুইট বার্তায় তিনি বলেন, রাজ্যের ৩৭ লক্ষ জনগণ আপনাদের সাদর অভ্যর্থনা জানাতে এবং পথপ্রদর্শনের জন্য প্রস্তুত৷

প্রসঙ্গত, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লায় দাঁড়িয়ে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষ্টি, সংসৃকতি এবং ইতিহাস মনে রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন৷ তাঁর মতে, শিকড় থেকে ছিন্ন হয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়৷ তাই, ভারতের কৃষ্টি, সংসৃকতি এবং ইতিহাস ভুলে উন্নতি সম্ভব নয়৷ তিনি বলেন, কর্মসংস্থানের প্রশ্ণে পর্যটনের বিরাট ভূমিকা রয়েছে৷ দেশের প্রবৃদ্ধির ক্ষেত্রেও পর্যটনের গুরুত্ব অপরিসীম৷ তাই, ২০২২ সালের মধ্যে প্রতিকূলতা সত্ত্বেও দেশের অন্তত ১৫টি পর্যটনক্ষেত্রে ভ্রমণে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

তিনি বলেন, অনেকক্ষেত্রে ভ্রমণ সুখকর না-ও হতে পারে৷ তবুও নিজেদের সন্তানদের ভবিষ্যতের চিন্তায় ভারতকে তাদের কাছে তুলে ধরা খুবই জরুরি৷ তাতে, দেশের বিভিন্ন প্রান্তের সাথে পরিচিত না হলে আজকের প্রজন্মের কাছে ভারতবর্ষ সম্পর্কে অজানা রয়ে যাবে৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের ১০০টি পর্যটনক্ষেত্র উন্নয়নের লক্ষ্য নিতে হবে৷ লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে৷ সেক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে লক্ষ্য স্থির করে পর্যটন উন্নয়নে পদক্ষেপ নিতে হবে৷

প্রধানমন্ত্রীর দাবি, উত্তর-পূর্বাঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ শুধু তা-ই নয়, ওই অঞ্চলে প্রকৃতির সৌন্দর্যকে নতুন ভাবে আবিষ্কার করা উচিত৷ তবেই নতুন ভারত তৈরি হবে৷ তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান, উত্তর-পূর্বাঞ্চলের পর্যটনক্ষেত্রগুলি ভ্রমণের অন্যতম কেন্দ্র হিসেবে বাছাই করে নিন৷ বছরের নির্দিষ্ট সময়ে ওই অঞ্চলে সপরিবারে বেড়াতে যান৷

প্রধানমন্ত্রীর আবেদনের ভিডিও বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ট্যুইটারে শেয়ার করেছেন৷ সেই ভিডিও বার্তা তুলে ধরে তিনি দেশবাসীর কাছে রাজ্যকে ভ্রমণের ক্ষেত্র হিসেবে বাছাই করার আবেদন জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্য, সাংসৃকতিক ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যে ভরপুর৷ তাই তিনি সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে দেশবাসীকে ত্রিপুরায় এসে এই রাজ্যকে নতুনভাবে আবিষ্কার এবং অভিজ্ঞতা নেওয়ার আবেদন জানিয়েছেন৷ ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী সমগ্র দেশবাসীকে সাদর অভ্যর্থনা এবং পথ প্রদর্শনে ও আতিথেয়তায় প্রস্তুত রয়েছেন বলে দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top