News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক দল ও কাশ্মীরিদের মতামত নেওয়া উচিত ছিল : ৩৭০ ধারা রদ-এর প্রেক্ষিতে মমতার প্রতিক্রিয়া
Image

রাজনৈতিক দল ও কাশ্মীরিদের মতামত নেওয়া উচিত ছিল : ৩৭০ ধারা রদ-এর প্রেক্ষিতে মমতার প্রতিক্রিয়া

কলকাতা, ৬ আগস্ট (হি.স.): সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে এই বিলকে সমর্থন করা সম্ভব নয়| মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা এই বিলটিকে সমর্থন করতে পারি না| আমরা এই বিলের পক্ষে ভোট দিতেও পারব না| সমস্ত রাজনৈতিক দল এবং কাশ্মীরিদের সঙ্গে কথা বলা উচিত ছিল তাঁদের (কেন্দ্রীয় সরকার)|’

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে গ্রেফতারি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই| তাঁরা সন্ত্রাসবাদী নয়| গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বার্থে তাঁদের মুক্তি দেওয়া উচিত|’ উল্লেখ্য, সোমবারই রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (দ্বিতীয় সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ-এর প্রস্তাব পাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| সংবিধানের ৩৭০ ধারা রদ করার প্রস্তাব সোমবার রাজ্যসভায় পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার| ফলে জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদার অধিকার এখন বিদায় নেওয়ার অপেক্ষায়| একইসঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা হয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে লাদাখও| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top