News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা : কুলদীপ সেঙ্গার-সহ ১০ জনের বিরুদ্ধে মামলা, বিশেষ টিম গঠন করল সিবিআই
Image

উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা : কুলদীপ সেঙ্গার-সহ ১০ জনের বিরুদ্ধে মামলা, বিশেষ টিম গঠন করল সিবিআই

উন্নাও ও লখনউ, ৩১ জুলাই (হি.স.): উন্নাও নিয়ে এককাট্টা বিরোধীরা| সংসদেও উন্নাও নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা| উত্তর প্রদেশের রায়বরেলীতে উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার তদন্তভার ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে| তদন্তভার হাতে নেওয়ার পরই তত্পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা মামলায় বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার-সহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই| এছাড়াও আরও ২০ জনের বিরুদ্ধে (অজ্ঞাতপরিচয় ব্যক্তি) অপরাধমূলক ষড়যন্ত্র (৫০৬), খুন (৩০২), খুনের চেষ্টা (৩০৭) ও অপরাধমূলক ভীতিপ্রদর্শনের ধারায় মামলা দায়ের করেছে সিবিআই| গাড়ি দুর্ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে সিবিআই| সিবিআই সূত্রের খবর, উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনায় জেরা করা হতে পারে কুলদীপ সিং সেঙ্গার ও নিরাপত্তা রক্ষী (ধর্ষিতা তরুণীর নিরাপত্তা রক্ষী)-কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে|

উল্লেখ্য, গত রবিবার উত্তর প্রদেশের উন্নাও থেকে রায়বরেলী যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা মারে ধর্ষিতার গাড়িতে| দুর্ঘটনায় মারা গিয়েছেন ধর্ষিতার কাকিমা ও তাঁর বোন| ধর্ষিতা নিজে ও তাঁর আইনজীবী মহেন্দ্র সিং গুরুতর জখম অবস্থায় লখনউয়ের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| উন্নাও নিয়ে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব| অবশেষে উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা মামলার তদন্তভার মঙ্গলবারই সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়|

এদিকে, উন্নাও ধর্ষিতা তরুণীর চিঠি পৌঁছনোর ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উন্নাও মামলার শুনানি হবে| হুমকি দিচ্ছে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের দলবল| সেঙ্গারের লোকজন যে ক্রমাগত হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা চলতি মাসের ১২ তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখে জানিয়েছিলেন ধর্ষিতার মা, বোন ও কাকিমা| জানানো হয়েছিল পুলিশেও| কিন্তু, বিলম্বের কারণে ১২ জুলাইয়ের সেই চিঠি পৌঁছয়নি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে| তার আগেই ঘটে যায় অঘটন! গত রবিবার উন্নাও থেকে রায়বরেলী যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা মারে ধর্ষিতার গাড়িতে| দুর্ঘটনায় মারা গিয়েছেন ধর্ষিতার কাকিমা ও তাঁর বোন| ধর্ষিতা নিজে ও তাঁর আইনজীবী মহেন্দ্র সিং গুরুতর জখম অবস্থায় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top