News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে নদীগুলির জলস্ফীতি, জলমগ্ণ আগরতলার রাজপথ, মুহুরী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি
Image

বৃষ্টিতে নদীগুলির জলস্ফীতি, জলমগ্ণ আগরতলার রাজপথ, মুহুরী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ভারী বর্ষণে ত্রিপুরায় জনজীবনে বিরাট প্রভাব ফেলেছে৷ বিশেষ করে আগরতলার রাস্তাঘাট জলমগ্ণ হয়ে পড়ায় নিত্যযাত্রীদের নাকাল হতে হয়েছে৷ এদিকে, নদীর চরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন৷ তাছাড়া, তেলিয়ামুড়ায় একটি শরণার্থী শিবির খোলা হয়েছে৷ সেখানে ১০ পরিবার আশ্রয় নিয়েছেন৷


আজ সকাল থেকে ভারী বর্ষণে ত্রিপুরায় বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু হয়েছিল৷ তবে, দুপুরের পর বৃষ্টিপাত কমে যাওয়ায় নদীর জলস্তরও নামতে শুরু করেছে৷ রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের আধিকারিক শরৎ দাস জানিয়েছেন, ধলাই এবং হাওড়া নদীর জলস্তর এখনও বিপদসীমার কাছাকাছি বইছে৷ তবে, ধারণা করা হচ্ছে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে জলস্তর নামতে শুরু করবে৷


এদিকে, বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনের বেলায় শুধু আগরতলায় ১৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ রাতেও ২ এমএম বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ দফতরের দাবি, সারা রাজ্যে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪০.৬ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ এছাড়া, এই মরশুমে এখন পর্যন্ত ৫৬৫.১ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আগামীকালও সারা রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আবহাওয়া দফতরের দাবি অনুযায়ী, আজ বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস বয়ে যায়নি৷ তাই, দুযর্োগ মারাত্মক আকার ধারণ করেনি৷


অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে মুহুরি নদীর চরে লাকড়ি সংগ্রহে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন৷ তাঁর নাম সুবীর সেন (৩৫)৷ খবর পেয়ে এনডিআরএফ-এর জওয়ানরা নদীতে তল্লাশি শুরু করেছেন৷ ধারণা করা হচ্ছে, লাকড়ি সংগ্রহে গিয়ে হয়তো তিনি পা পিছলে নদীতে পড়েন৷ নদীর জলস্রোত বেশি হওয়ায় তিনি তলিয়ে গিয়েছেন৷
আজ ভারী বর্ষণে রাজধানী আগরতলার অধিকাংশ রাস্তা জলমগ্ণ হয়ে পড়েছে৷ সন্ধ্যা পর্যন্ত অনেক রাস্তার জল নামেনি৷ তাতে যাতায়াতে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে৷ জল নিকাশি ব্যবস্থায় ত্রুটির কারণে আজ কিছু রাস্তা জলমগ্ণ হয়েছে, যেখানে আগে কখনও জল জমেনি৷


এদিকে, রাজ্যে লাগাতর বৃষ্টিপাতে উৎপন্ন পরিস্থিতি মোকাবেলায় সমস্ত আধিকারীকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যসচিব ও প্রশাসনের শীর্ষ আধিকারীকদের মাধ্যমে তিনি পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন৷ মুখ্যমন্ত্রী আজ মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলুকে জেলা ও ব্লক স্তরে সমস্ত আধিকারীকদের সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করতে বলেছেন৷ সেই মোতাবেক মুখ্যসচিব আজ মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা জেলা ও ব্লক স্তরের সমস্ত আধিকারীকদের কাছে পৌঁছে দিয়েছেন৷


এদিকে, দূর্যোগ মোকাবিলা দপ্তর ক্রমগাত জেলা ও মহকুমা স্তরের শীর্ষ আধিকারীকদের সাথে লাগাতর বৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছে এবং দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top