News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর নিশ্চয়তার দাবীতে আন্দোলনে যাচ্ছে ১০৩২৩ এডহক শিক্ষকরা
Image

চাকুরীর নিশ্চয়তার দাবীতে আন্দোলনে যাচ্ছে ১০৩২৩ এডহক শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ সুপ্রিমকোর্টের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই চাকুরিচ্যুত ১০,৩২৩ এডহক শিক্ষকদের চাকুরির নিশ্চয়তা দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারি ১০,৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন৷ এই ইস্যুতে তারা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তও গ্রহণ করেছে৷
রাজ্যের ১০,৩২৩ এডহক পে শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ হাতছানি দিচ্ছে৷

বিগত বামফ্রন্ট সরকারের আমলে তাদেরকে নিয়োগ করা হয়েছিল৷ তাদের চাকুরির বৈধতা নিয়ে আদালতে মামলা হওয়ায় এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়িয়েছে৷ সুপ্রিমকোর্ট থেকেও ১০,৩২৩ শিক্ষককে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত চাকুরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ এরপর তাদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে রীতিমতো আতঙ্কে দিনাদিপাত করছেন সংশ্লিষ্ট চাকুরিজীবী ও তাদের পরিবার পরিজনরা৷


ত্রিপুরা সরকারি ১০,৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন দফায় দফায় রাজ্য সরকারের কাছে তাদের চাকুরির নিশ্চয়তার জন্য দাবি জানিয়ে আসছে৷ কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও ধরনের নিশ্চয়তা দেওয়া হয়নি৷ তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের ভিসন ডকুমেন্টে ১০,৩২৩ কর্মচারীর চাকুরির নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল৷ সে কারণেই তারা সরকারে আসার পর আশায় বুক বেঁধেছে ওইসব পরিবারগুলো৷ কিন্তু শেষ পর্যন্ত কি ঘটবে তা নিয়ে সন্দেহ কিন্তু পিছু ছাড়ছে না৷


কর্মচারী সংগঠনটি সুপ্রিমকোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছে৷ সংগটনের নেতৃবৃন্দ রবিবার আগরতলায় এক সভায় মিলিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন৷ তারা রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে এ বিষয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন৷ সংগঠনের রাজ্য সভাপতি বিমল সিন্হা অভিযোগ করেছেন চাকুরি প্রদানের ক্ষেত্রে তৎকালীন সরকার ভুল করেছে৷

সেই ভুল সরকারকে সংশোধন করতে হবে৷ এজন্য এইসব কর্মচারীরা কোনওভাবেই দায়ী নয় বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন৷ তারা তাদের চাকুরির নিশ্চয়তার দাবিতে অনড় রয়েছে৷ অবিলম্বে ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের চাকুরির নিশ্চয়তা না দিলে তারা বাধ্য হয়েই বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি৷ তবে তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট সহানুভূতিশীল হবে বলে সংগঠন মনে করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top