News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দিন পর ময়না তদন্ত, ধর্ষিতা শিশু দেয়া হল পরিবারকে
Image

দুই দিন পর ময়না তদন্ত, ধর্ষিতা শিশু দেয়া হল পরিবারকে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ জুন ৷৷ পরিকাঠামোর অভাবে দুইদিন ধরে কফিনবন্দি ছিল বরফ চাপা নিথর দেহ৷ অবশেষে আগরতলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক গিয়ে আজ ময়না তদন্ত করলেন ধর্মনগরে ধর্ষণের পর খুন হওয়া শিশুকন্যার মৃতদেহ৷ দুইদিন ধরে কফিনে বরফ দিয়ে রাখা হয়েছিল শিশুটির নিথর দেহ৷ আজ ময়না তদন্তের পর তার নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার তার বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন৷ তাঁদের আর্ত চিৎকারে ভারী হয়ে উঠেছিল হাসপাতাল চত্বর৷

মঙ্গলবার ধর্মনগরের হাফলং ছড়ার কার্গিল টিলায় ছয় বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ তাকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করেছিল দুই যুবক৷ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ এই হত্যাকান্ড নিয়ে পুলিশী প্রক্রিয়া নিজ গতিতে চলেছে৷ কিন্তু, হতদরিদ্র পরিবার তাদের সন্তানের নিথর দেহ পেয়েছে দুইদিন পর৷

ধর্মনগর হাসপাতালে পরিকাঠামোর অভাবে ওই শিশুর ময়না তদন্তের জন্য আগরতলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন৷ কিন্তু, নানা অসুবিধার কারণে আগরতলা থেকে চিকিৎসক গিয়ে ময়না তদন্ত করবেন বলে স্থির হয়৷ অবশ্য, এ-বিষয়ে ধর্মনগর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী এবং উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ঐকান্তিক চেষ্টায় অবশেষে আগরতলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা গিয়ে শিশুটির ময়না তদন্ত করেছেন৷

ধর্মনগর মহকুমা হাসপাতাল সুপার জানিয়েছেন, আজ আগরতলা থেকে ডাঃ প্রদীপ্ত নারায়ণ চক্রবর্তী এবং ডাঃ প্রসেঞ্জিত দাস এসেছেন৷ তাছাড়া, মহকুমা হাসপাতালের ডাঃ উৎপলেন্দু নাথ, ডাঃ সুদীপা বিশ্বাস এবং ডাঃ অনুপ গোস্বামী তাঁদের ময়না তদন্তে সহায়তা করেছেন৷ তিনি জানান, মহিলা থানার পুলিশ অফিসার সঞ্চিতা দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার, ধর্মনগর থানার ওসি, ধর্মনগরের এসডিপিও তাঁদের যৌথ প্রয়াসেই আজ ময়না তদন্ত সম্পন্ন হয়েছে৷

এদিকে, ময়না তদন্তের পর ওই শিশুর নিথর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ সন্তানের মৃতদেহ দেখে তার বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন৷ তাঁদের আর্তনাদে হাসপাতাল চত্বরে উপস্থিত সকলের মন ভারাক্রান্ত হয়ে উঠে৷ এদিন প্রশাসনের তরফে গাড়ি ভাড়া করে ওই শিশুর কফিনবন্দি মৃতদেহ কৈলাসহরের মূর্তিছড়া চা বাগান এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top